Advertisement
E-Paper

‘শব্দ-জব্দ ২০২৬’-এর জেলা পর্বে জমজমাট মহারণ! কোন জেলা হবে সেরার সেরা?

পঞ্চম বর্ষেও সমগ্র রাজ্যে সাড়া ফেলে দিল আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ’। ইতিমধ্যেই বুদ্ধির এই খেলা পৌঁছে গিয়েছে জেলা স্তরে।

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৯:৫১
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

চলছে জমজমাট লড়াই। বুদ্ধিতে দশ গোল দিতে পিছিয়ে নেই কোনও স্কুলেরই ছাত্রছাত্রীরা। পঞ্চম বর্ষেও সমগ্র রাজ্যে সাড়া ফেলে দিল আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ’। ইতিমধ্যেই বুদ্ধির এই খেলা পৌঁছে গিয়েছে জেলা স্তরে।

মাতৃভাষার শিকড়ের সঙ্গে আগামী প্রজন্মকে জুড়ে রাখার লক্ষ্যেই প্রতি বছর মহা সমারোহে উদ্‌যাপিত হয়ে আসছে এই বিশেষ প্রতিযোগিতা। মগজাস্ত্রের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ করতে জেলায় জেলায় হাজির হচ্ছে আনন্দবাজার ডট কম। ইতিমধ্যেই ১৬টি জেলায় পৌঁছে গিয়েছে ‘শব্দ-জব্দ ২০২৬’। ছড়িয়ে পড়েছে ৩৭টি শহরে। স্কুলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ এবং এখনও পর্যন্ত ‘শব্দ-জব্দ’-এর সঙ্গে যুক্ত হয়েছে ৫৮ হাজার ৯৯৬ জন ছাত্রছাত্রী।

শব্দের লড়াই যে ধীরে ধীরে আরও জটিল হচ্ছে, তা বাড়তে থাকা এই পরিসংখ্যানেই স্পষ্ট। অর্থাৎ, শব্দের লড়াইয়ে সফলভাবে যে সমস্ত শিক্ষার্থী স্কুলের গণ্ডি পার করেছিল, তাদের সামনে এসেছে আরও বড় মঞ্চ এবং একই সঙ্গে আরও বড় চ্যালেঞ্জ। মহা সমারোহে এগিয়ে চলেছে খেলা। জেলাপ্রতিনিধি স্কুলগুলিকে এই পর্যায়ে থেকে নির্বাচিত করা হবে পরবর্তী পর্বে।

প্রতিটি জেলার একটি নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হচ্ছে শব্দের এই মজার খেলা। চলছে জেলা পর্যায়ের খেলা। এই পর্ব থেকে বাছাই করা স্কুলগুলিকে নিয়ে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল বিভিন্ন রাউন্ডের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বে নির্বাচিত হবে ‘শব্দ-জব্দ ২০২৬’-এর সেরা তিনটি স্কুল।

আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।

Shobdo Jobdo

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy