Advertisement
E-Paper

কেশরে রয়েছে ভাগ্য বদলানোর গুণ! সুফল পেতে কী উপায়ে ব্যবহার করতে হবে জেনে নিন

জ্যোতিষশাস্ত্রে কেশর দিয়ে বেশ কিছু উপায় করতে পারলে খুবই উপকার পাওয়া যাবে বলে মনে করা হয়। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১২:১৩
saffron

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেশর সৌভাগ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। কেশর যদি সঠিক ভাবে ব্যবহার করা হয় তা হলে পরিবারে সুখশান্তি লাভ হয়। জ্যোতিষশাস্ত্রে কেশর দিয়ে বেশ কিছু উপায় করতে পারলে খুবই উপকার পাওয়া যাবে বলে মনে করা হয়। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

উপায়:

১) যদি ব্যবসায় খুবই লোকসান হয় তা হলে একটা পিতলের বাটিতে কিছুটা কেশর দিয়ে ঘরের উত্তর দিকে রেখে দিন। এর ফলে কুবেরদেবের কৃপা লাভ হবে। এর ফলে ভাগ্য বদলাতে পারবেন। যখন কেশরের রং বদলে যাবে, অর্থাৎ ১৫ বা ২০ দিন অন্তর কেশর বদলে ফেলুন।

২) যদি পরিবারের সদস্যদের মধ্যে খুবই মনোমালিন্য থাকে, সে ক্ষেত্রে একটা লাল কাপড়ে কিছুটা কেশর মুড়ে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিন। এর ফলে বাড়িতে ঝগড়া-অশান্তি অনেকটা কমে যাবে।

৩) চাকরি এবং চাকরিতে পদোন্নতি আটকে থাকলে প্রতি দিন সকালে কপালে কেশরের তিলক লাগান এবং চাকরির পরীক্ষা দিতে যাওয়ার সময়ও কেশরের তিলক লাগিয়ে যান। এতে গুরুগ্রহ মজবুত হবে এবং সব কাজে দ্রুত সফলতা আসবে।

৪) স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-অশান্তি যদি দিন দিন বেড়েই চললে একটা মাটির পাত্রে কিছুটা কেশর নিয়ে রান্নাঘরে রেখে দিন। এর ফলে ঝগড়া-অশান্তি অনেকটা কমে যাবে এবং সম্পর্ক মধুর হবে।

৫) জন্মছকে রাহু-কেতুর খারাপ প্রভাব থাকলে প্রতি দিন স্নানের জলে তিন টুকরো কেশর মিশিয়ে স্নান করুন।

৬) সমাজে নাম করতে চাইলে বাড়ির অগ্নিকোণে কিছুটা কেশর রেখে দিন। এতে সমাজে মানসম্মান বাড়বে।

৭) বাড়ির সদস্যরা মাঝেমধ্যে কেশর দুধে মিশিয়ে পান করলে বৃহস্পতি গ্রহ মজবুত হয়।

Astrology Astro Tips saffron

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy