এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে চলতি অগস্টেই। ১২ অগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বছরের শেষ সূর্যগ্রহণ হওয়ায় এই গ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশেষ এই দিনে নানা উপায় মানার কথা বলেন জ্যোতিষীরা। তার মধ্যে অন্যতম দানকার্য। শুদ্ধ মনে দান করলে নানা দিক থেকে সুফল প্রাপ্তি হয় বলে বিশ্বাস। সূর্যগ্রহণের দিন বেশ কিছু জিনিস দান করা শুভ বলে জানাচ্ছে শাস্ত্র। সেগুলি কী কী, জেনে নিন।
আরও পড়ুন:
সূর্যগ্রহণের দিন কোন জিনিসগুলি দান করা শুভ?
গম: গমের সঙ্গে সূর্যের সম্পর্ক রয়েছে বলে জানাচ্ছে শাস্ত্র। সেই কারণে সূর্যগ্রহণের দিন গম দান করলে নানা দিক থেকে সুফল প্রাপ্তি ঘটে বলে বিশ্বাস। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যে কোনও কাজ সাহসের সঙ্গে করে ফেলা যায়।
গুড়: সূর্যগ্রহণের দিন গুড় দান করাও অত্যন্ত শুভ বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এর ফলে জীবনে সমৃদ্ধি আসে। দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায়।
আরও পড়ুন:
তামার জিনিস: তামার সঙ্গে সূর্যের সম্পর্ক রয়েছে। সূর্যগ্রহণের দিন তামার তৈরি যে কোনও জিনিস শুদ্ধ মনে দান করা যেতে পারে। এর ফলে কর্মদক্ষতা উন্নত হয়। নানা দিক থেকে সুফল পাওয়া যায়।
লাল বস্ত্র: লাল বস্ত্র সূর্যগ্রহণের দিন পরা যেমন ভাল, তেমনই দান করাও শুভ। তবে পুরনো, ব্যবহৃত লাল রঙের বস্ত্র দান করা যাবে না। নতুন কিনে আনা লাল পোশাকই দান করতে হবে।
খাদ্যবস্তু: সূর্যগ্রহণের দিন খাদ্যবস্তু দান করা যেতে পারে। এ ক্ষেত্রে মরসুমি ফল দান করলে খুবই ভাল হয়। এ ছাড়া যে কোনও নিরামিষ খাবার দান করতে পারেন।