শ্রাবণের বাকি আর দুটো সোমবার। শাস্ত্র বলে মহাদেবকে তুষ্ট করা কোনও কঠিন বিষয় নয়। তিনি অল্পেই তুষ্ট হয়ে যান। তবে তাঁর প্রতি থাকা ভক্তি মোহহীন হওয়া আবশ্যিক। মনে কোনও কিছু পাওয়ার মোহ নিয়ে ভোলেবাবার উপাসনা করলে তাঁর কৃপা লাভ হবে না। এ ছাড়া বিশেষ কিছু জিনিস যদি মহাদেবের পুজোর ব্যবহার করা হয় তা হলেও বরপ্রাপ্তি হয় না বলে বিশ্বাস। শিবের পুজোর কোন জিনিসগুলি ব্যবহার করা নিষিদ্ধ, জেনে নিন।
আরও পড়ুন:
মহাদেবের পুজোয় কী কী ব্যবহার অনুচিত?
তুলসীপাতা: তুলসীপাতা মহাদেবের মোটেই পছন্দ নয়। এই জিনিস মহাদেবকে অর্পণ করা যাবে না। ভুল করেও মহাদেবকে তুলসীপাতা দেওয়া যাবে না। এমনকি কোনও ফুল বা কিছুর সঙ্গে যদি তুলসীপাতা লেগে থাকে এবং সেটি যদি মহাদেবকে অর্পণ করা হয়, তা হলেও তিনি রুষ্ট হন বলে বিশ্বাস।
কেতকীফুল: কেতকীফুল শিবপুজোয় ব্যবহার করা যাবে না। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। মহাদেবের পুজোয় এই ফুল ব্যবহার করা নিষিদ্ধ।
আরও পড়ুন:
শুকনো ফুল: আগের দিন এনে রাখা ফুল ভাল থাকলে অবশ্যই মহাদেবকে দেওয়া যাবে। তবে সেই ফুল যদি নষ্ট হয়ে যায় বা নেতিয়ে যায়, তা হলে সেটি মহাদেবকে দেওয়া নিষেধ। অন্যথায় তিনি রাগ করেন।
চাঁপাফুল: চাঁপাফুল মহাদেব মোটেই পছন্দ করেন না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, চাঁপাফুল সহযোগে মহাদেবের পুজো করলে সেই পুজো তিনি গ্রহণ করেন না। রুষ্ট হন। জীবনে অশান্তির শেষ থাকে না।