Advertisement
E-Paper

সপ্তাহের এক নির্দিষ্ট দিনে ঋণ নেওয়া অনুচিত, অন্যথায় ধার শোধ হয় না! কবে সেই দিন?

জ্যোতিষশাস্ত্রে ঋণ নেওয়া সংক্রান্ত নানা বিষয় মেনে চলার কথা বলা রয়েছে। সেগুলি মেনে চলতে পারলে ঋণ ফেরত দেওয়ার ক্ষেত্রে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় না।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ০৭:১৮
loan

ছবি: এআই সহায়তায় তৈরি।

জীবনে অর্থের প্রয়োজন কখন পড়ে যায় কেউ বলতে পারে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অতিরিক্ত টাকার দরকার পড়ে। কিন্তু সব সময় আমাদের কাছে সেই টাকার জোগান থাকে না। এর ফলে আমাদের সবার আগে মনে আসে ঋণ নেওয়ার কথা। তবে ঋণ নেওয়ার আগে ভাবতে হবে কোন পদ্ধতিতে ঋণ পরিশোধ করা যায়। কারণ ঋণ শোধ দেওয়া এক এক সময় ভীষণ কঠিন হয়ে পড়ে। নানাবিধ কারণে নেওয়া টাকা আমরা ফেরত দিয়ে উঠতে পারি না। জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ প্রতিকারের কথা বলা হয়েছে। যে প্রতিকার করতে পারলে ঋণ নিয়ে থাকলেও দ্রুত পরিশোধ করতে সাহায্য করবে। এই প্রতিকার করলে ঋণ নিয়ে থাকলেও পরিশোধের চিন্তা খুবই কম থাকবে।

প্রতিকার:

১) যদি খুব প্রয়োজন না হয় তা হলে কিছু বিশেষ দিনে ঋণ নেওয়া একেবারেই উচিত নয়। যেমন অমাবস্যা, পূর্ণিমা, একাদশী অথবা যে কোনও শুভ দিনে ঋণ নেওয়া খুবই খারাপ বলে মনে করা হয়।

২) মঙ্গলবার দিন কোনও ভাবেই ঋণ নেওয়া উচিত নয়। মঙ্গলবার দিনটি হনুমানজির দিন বলে মানা হয়। তাই এই দিনে কখনওই ঋণ নেওয়া ঠিক নয়।

৩) বিশেষ করে নতুন কোনও ঋণ মঙ্গলবার দিন নেওয়া ঠিক নয়। এর ফলে ঋণ শোধ হতে খুবই সমস্যা হয়।

৪) চেষ্টা করতে হবে যেন কোনও ভাবেই ঋণ নেওয়ার সময়টা রাত্রি না হয়। সব সময় দিনের বেলা ঋণ নেওয়া উচিত।

Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy