বিয়ে হল দু’টি জীবনের অনন্য এক বন্ধন। প্রতিটি বিবাহিত মানুষের জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দাম্পত্যজীবনে ওঠাপড়া স্বাভাবিক ঘটনা। অনেক উত্থান-পতন ও মিষ্টি-তিক্ত মুহূর্তের মুখোমুখি হতে হয় স্বামী-স্ত্রীকে। প্রেমের সম্পর্কেও থাকে নানা ওঠাপড়া। সেই কারণে উভয়ের মধ্যে বোঝাপড়া থাকা জরুরি। অনেক ক্ষেত্রে গ্রহদের খারাপ অবস্থানের জন্যও দাম্পত্যে নানা সমস্যা দেখা যায়। অগস্টে কোন রাশির দাম্পত্যজীবনে কী রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ রাশি- মেষ রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হলেও, প্রেম-প্রীতির ক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা নেই।
বৃষ রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় খুবই শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম।
মিথুন রাশি- এই মাসে দাম্পত্যসুখে সুখী হবেন মিথুন জাতক-জাতিকারা। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তি হবে।
আরও পড়ুন:
কর্কট রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি এবং রবির দৃষ্টিসম্পর্ক কর্কট রাশিকে দাম্পত্যজীবনে সুখী করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তি হবে।
সিংহ রাশি- সিংহ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে রাহুর অবস্থান থাকায় আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
কন্যা রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রে শনির অবস্থান হলেও, বৃহস্পতির সঙ্গে দৃষ্টিসম্পর্কের কারণে কন্যা জাতক-জাতিকাদের দাম্পত্য সম্পর্কে শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তি হবে।
আরও পড়ুন:
তুলা রাশি- তুলা জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রপতির অবস্থান অনুযায়ী শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
বৃশ্চিক রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক থাকায় আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
ধনু রাশি- ধনু জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে এই মাসে মিশ্র ফলপ্রাপ্তির সম্ভাবনা। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।
আরও পড়ুন:
মকর রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রে রবি এবং বৃহস্পতির অবস্থান মকর রাশিকে দাম্পত্যসুখে সুখী করবে, বিশেষ শুভ মাসের দ্বিতীয় ভাগ। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
কুম্ভ রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান কুম্ভ রাশিকে দাম্পত্যসুখ প্রাপ্তিতে ব্যঘাত ঘটাবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মিশ্র ফলপ্রাপ্তি হবে।
মীন রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক থাকায় মীন জাতক-জাতিকাদের আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।