Advertisement
E-Paper

শনিদেব প্রসন্ন হলে জীবনে দেখা যায় নানা সুপরিবর্তন! সেগুলি সম্বন্ধে জানা আছে কি? খোঁজ দিলেন জ্যোতিষী

যে যেমন কর্ম করেন, গ্রহরাজ তাঁকে তেমন ফলই দান করেন। খারাপ ফল প্রাপ্তির নেপথ্যেও থাকে আমাদের করা খারাপ কাজ। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, শনিদেব যখন আমাদের উপর প্রসন্ন হন, তখনও বিশেষ কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ০৬:৩৮
shanidev

ছবি: এআই সহায়তায় তৈরি।

শনিদেব রাগী গ্রহ। তাঁর নাম শুনলেই আমরা আঁতকে উঠি। মনে হয়, এই বুঝি শনির কোপের কারণে আমাদের সঙ্গে খারাপ কিছু হতে চলেছে। কিন্তু আদতে তেমনটা হয় না। শনিদেব কর্মফল অনুযায়ী ফল দেন। যে যেমন কর্ম করেন, গ্রহরাজ তাঁকে তেমন ফলই দান করেন। খারাপ ফলপ্রাপ্তির নেপথ্যেও থাকে আমাদের করা খারাপ কাজ। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, শনিদেব যখন আমাদের উপর প্রসন্ন হন, তখনও বিশেষ কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়। সেই লক্ষণগুলি দেখতে পেলে বুঝতে হবে যে গ্রহরাজ প্রসন্ন হয়েছেন। সে সম্বন্ধে জেনে নিন।

শনিদেব প্রসন্ন হওয়ার লক্ষণগুলি কী কী?

  • পরিশ্রমের সঠিক ফল মিলতে শুরু করে। আপনার কোনও পরিশ্রমই বিফলে যায় না। তা বলে এটা নয় যে হুট করেই দারুণ ফলপ্রাপ্তি হয়ে যায়। কিন্তু যেমন কাজ করা হয়, তার যোগ্য ফল মেলে। সাহায্য করেন শনিদেব।
  • জীবনে স্থিতি আসতে শুরু করে। সম্পর্ক থেকে পেশাক্ষেত্র, সর্বত্র শান্তি খুঁজে পান। পেশাজীবনে যেমন সফলতার হাতছানি মেলে তেমনই ব্যক্তিগত জীবনেও এমন জায়গায় পৌঁছোন যা আপনার মনে আনন্দ দেয়।
  • সফলতার পথে থাকা সমস্ত বাধা কেটে যায়। বহু দিন ধরে আটকে থাকা কোনও কাজ মিটে যায়।
  • জীবনে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসে। আয়ের বিভিন্ন নতুন পথ খুঁজে পাওয়া যায়। এরই সঙ্গে আয় আগের থেকে বৃদ্ধি পায়।
  • ধৈর্য বৃদ্ধি পায়। এরই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও উন্নত হয়। জীবনে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত গ্রহণের জন্য অপরের উপর ভরসা করে থাকতে হয় না।
Shanidev Astrological Prediction Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy