Advertisement
E-Paper

অগস্টের প্রথম সপ্তাহে লটারি কেটে লাভবান হতে পারে চার রাশি! বাকিদের কপালে কি প্রাপ্তিযোগ নেই?

কপালে যদি থাকে তা হলে সামান্য অঙ্কের লটারির টিকিট কেটেও প্রচুর টাকা পাওয়া যায়। আবার ভাগ্যে যদি না থাকে তা হলে সঞ্চয়ের সমস্ত টাকা খরচ করে টিকিট কেটেও লাভের লাভ হয় না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৬ ১৮:৩২
lottery

ছবি: এআই সহায়তায় তৈরি।

লটারির উল্লেখযোগ্যতা দিন দিন বাড়ছে বই কমছে না। অনেকেই নিয়মিত লটারি কাটেন। লটারি খেলা এক প্রকার অভ্যাসই বলা চলে। তবে প্রতি দিন লটারি কাটলেই যে লাভ হবে এমন কোনও মানে নেই। বদলে লোকসানও হতে পারে। লটারির সঙ্গে প্রবল যোগ রয়েছে আমাদের প্রাপ্তিভাগ্যের। অর্থাৎ, কপালে যদি থাকে তা হলে সামান্য অঙ্কের লটারির টিকিট কেটেও প্রচুর টাকা পাওয়া যায়। আবার ভাগ্যে যদি না থাকে তা হলে সঞ্চয়ের সমস্ত টাকা খরচ করে টিকিট কেটেও লাভের লাভ হয় না। লটারি কেটে ভাগ্য বদলানো তখনই সহজ হয় যখন প্রাপ্তিযোগ থাকে। এ ক্ষেত্রে ধারণা দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। অগস্টের প্রথম সপ্তাহ, ১ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে লটারি কেটে কারা লাভবান হতে পারে, জেনে নিন।

অগস্টের প্রথম সপ্তাহে লটারি কেটে কারা লাভবান হতে পারেন?

মেষ: অগস্টের প্রথম সপ্তাহে মেষ জাতক-জাতিকাদের লটারি কেটে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

বৃষ: বৃষ জাতক-জাতিকারা অগস্টের প্রথম সপ্তাহের শেষের দিকে লটারি কেটে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

মিথুন: লটারির দিক থেকে অগস্টের প্রথম সপ্তাহে মিথুন জাতক-জাতিকাদের বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।

কর্কট: অগস্টের প্রথম সপ্তাহে কর্কট জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

সিংহ: সিংহ জাতক-জাতিকারা অগস্টের প্রথম সপ্তাহের শুরুর দিকে লটারি কেটে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।

কন্যা: লটারির দিকে অগস্টের প্রথম সপ্তাহে কন্যা জাতক-জাতিকারা ভাগ্যের সঙ্গ পেতেও পারেন, আবার না-ও পেতে পারেন। ভেবেচিন্তে এগোনো উচিত হবে।

তুলা: অগস্টের প্রথম সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকারা খুব বুঝে লটারির টিকিট কাটবেন। অর্থপ্রাপ্তি একেবারে যে নেই তা নয়, তবে প্রবল ভাবে লটারির যোগ দেখা যাচ্ছে না।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অগস্টের প্রথম সপ্তাহের মাঝবরাবর লটারি কেটে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

ধনু: লটারির দিকে ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য অগস্টের প্রথম সপ্তাহটা খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। মন চাইলে লটারি কেটে দেখতে পারেন।

মকর: মকর রাশির জাতক-জাতিকারা অগস্টের প্রথম সপ্তাহের শেষের দিকে এক বার লটারি কেটে দেখতে পারেন। প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

কুম্ভ: অগস্টের প্রথম সপ্তাহে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের লটারির টিকিট কাটার জন্য খুব বেশি উৎসুক না হওয়াই ভাল হবে। লাভের বদলে লোকসান হতে পারে।

মীন: মীন জাতক-জাতিকারা অগস্টের প্রথম সপ্তাহের যে কোনও সময় লটারি কেটে দেখতে পারেন। ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Astrology Astrological Prediction Lottery Prize

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy