Advertisement
E-Paper

মঙ্গলের মিথুনে প্রবেশে অমঙ্গলের আশঙ্কা তিন রাশির কপালে! সতর্ক না থাকলে মুশকিলে পড়তে পারেন কারা?

মঙ্গলের খারাপ প্রভাবে আমরা এমন বহু কাজ করে বসি যা আদতে আমাদেরই ক্ষতি করে। রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়। কথার উপর লাগাম রাখা যায় না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৬ ১৮:৩৪
mars

ছবি: এআই সহায়তায় তৈরি।

মঙ্গল রাগী গ্রহ। শাস্ত্রমতে এই গ্রহকে অশুভ মনে করা হয়। এর কারণ মঙ্গল আমাদের রাগ এবং জেদ বৃদ্ধি করে বলে ধারণা। এর ফলে জীবনে নানা দিক থেকে সমস্যা বৃদ্ধি পায়। মঙ্গলের খারাপ প্রভাবে আমরা এমন বহু কাজ করে বসি যা আদতে আমাদেরই ক্ষতি করে। রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়। কথার উপর লাগাম রাখা যায় না। অগস্টের শুরুতে, ২ তারিখ রাশি বদলে মিথুনে প্রবেশ করেছে মঙ্গল। এর ফলে তিন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

মঙ্গলের মিথুনে প্রবেশে কাদের খারাপ সময় শুরু হয়েছে?

মিথুন: রাশি বদলে মিথুনেই প্রবেশ করেছে মঙ্গল। এর ফলে এই রাশির জাতক-জাতিকাদের রাগ এবং হঠকারিতায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পারলে সমস্যায় পড়বেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার হলে ভেবেচিন্তে পা বাড়ান। মিথুন জাতক-জাতিকারা যে কোনও ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।

কন্যা: কন্যা জাতক-জাতিকাদের পেশাক্ষেত্রে চাপ বাড়তে পারে। অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হতে পারে আপনার উপর। সেই কারণে মানসিক অস্থিরতা সঙ্গ ছাড়বে না। মেজাজ খিটখিটে হয়ে যাবে। কোনও নতুন দায়িত্ব নেওয়ার সুযোগ পেলে ভেবেচিন্তে এগোন। না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য লেগে থাকবে।

মীন: মঙ্গলের রাশি পরিবর্তনে সমস্যায় মীন জাতক-জাতিকারা। যে কোনও কাজের ক্ষেত্রে আপনারা অধৈর্য হয়ে পড়বেন বলে মনে করা হচ্ছে। ধৈর্য ধরে রাখার চেষ্টা করতে হবে। অন্যথায় সমস্যা বৃদ্ধি পাবে। বিশেষ করে কর্মক্ষেত্রে প্রয়োজনের বেশি কথা বলা এড়িয়ে চলুন। বেফাঁস কথা বলার ফলে কোনও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে।

mars Gemini Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy