Advertisement
E-Paper

রাতে ওয়াশিং মেশিন ব্যবহার করা কি অশুভ? এর ফলে সংসারের উপর খারাপ প্রভাব পড়তে পারে কি?

বর্তমান যুগে অনেকেই ওয়াশিং মেশিন ব্যবহার করেন এবং রাতে তাতে কাপড়জামা দিয়ে ঘুমিয়ে যান। এই কাজ করা ঠিক না ভুল সে সম্বন্ধে শাস্ত্রে নানা কথা বলা রয়েছে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৬ ০৭:৩৮
washing

ছবি: এআই সহায়তায় তৈরি।

আমরা অনেকেই দিনের বেলার দিকে ব্যস্ত থাকার ফলে, রাতের দিকে বেশ কিছু কাজ এগিয়ে রাখি। কিন্তু এমন কিছু কাজ রয়েছে যা কখনওই রাতের বেলা করতে নেই। এতে নানা প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষ করে, সূর্যাস্তের পর কাপড়জামা ধোয়া খুবই অশুভ বলে মনে করা হয়। বর্তমান যুগে অনেকেই ওয়াশিং মেশিন ব্যবহার করেন এবং রাতে তাতে কাপড়জামা দিয়ে ঘুমিয়ে যান। এই কাজ করাও খুবই অশুভ। জ্যোতিষশাস্ত্রে এর নানা ব্যাখ্যা দেওয়া রয়েছে। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

রাতে কাপড়জামা ধুলে কী হয়?

১) রাতে পোশাক ধুলে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। পজ়িটিভ শক্তির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে।

২) মনে করা হয়, রাতে বাড়ি থেকে জল বয়ে যাওয়া খুবই খারাপ সঙ্কেত। এর ফলে বাড়িতে আর্থিক পরিস্থিতির অবনতি হতে দেখা যায়।

৩) রাতে কাপড়জামা ধুলে পিতৃদোষ সৃষ্টি হয়। এর ফলে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া থেকে বঞ্চিত থাকতে হয়।

৪) রাতে কাপড়জামা ধুলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং বিনা কারণে বার বার অশান্তি হতে পারে।

৫) এই কাজ করার ফলে অযথা খরচ বৃদ্ধি পেতে পারে এবং সঞ্চয় কম হতে পারে।

Astro Tips Vastu Tips Astrology Vastu Shastra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy