Advertisement
E-Paper

লেবু-লঙ্কা ঝোলানোর উপযুক্ত দিন কোনটি? সেটি আদৌ কাজ করছে কি না বুঝবেন কী ভাবে?

মনে করা হয়, লেবু-লঙ্কা দোকানকে কুনজর এবং অশুভ শক্তি থেকে বাঁচায়। লক্ষ্মীশ্রী আনতে সাহায্য করে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১২:১৬
lebu-lonka

—প্রতীকী ছবি।

দোকানের দরজায় বা দোকানের সামনে লেবু-লঙ্কা ঝোলানো অত্যন্ত প্রাচীন একটা জ্যোতিষ টোটকা। মনে করা হয়, এটা দোকানকে কুনজর এবং অশুভ শক্তি থেকে বাঁচায়। লক্ষ্মীশ্রী আনতে সাহায্য করে। এতে সাতটা লেবু, সাতটা কাঁচালঙ্কা সুতোয় গেঁথে নিতে হয়। তার পর দোকানের সামনে ঝুলিয়ে দিতে হয়।

শনিবার এবং মঙ্গলবার সন্ধ্যাবেলায় এই টোটকা পালন করা খুবই শুভ বলে মানা হয়। এই লেবু-লঙ্কা এমন ভাবে ঝোলাতে হবে যাতে দোকানের ক্রেতা বা অন্য কারও নজর প্রথমে সেখানেই পড়ে। এর ফলে বাইরের কোনও অশুভ শক্তি ভিতরে প্রবেশ করতে পারে না। এর ফলে দোকানে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়।দোকানের অশুভ শক্তি এবং নজরদোষ কেটে যায়।

জ্যোতিষশাস্ত্রে এর প্রধান কারণ বা কী ভাবে বুঝবেন যে লেবু-লঙ্কায় আপনার কাজ হচ্ছে।

লেবু-লঙ্কায় কাজ হচ্ছে বুঝবেন কী ভাবে?

যে মুহূর্তে লেবু-লঙ্কা কালো হচ্ছে, সেই মুহূর্তে বুঝবেন দোকানের সমস্ত নজরদোষ কাটছে। নজরদোষ যখনই কাটতে শুরু করবে তখনই রঙের পরিবর্তন দেখা দেবে। বিশেষ করে লেবু যখন কালো হতে শুরু করবে, বুঝতে হবে লেবু-লঙ্কা কাজ শুরু করেছে।

প্রতি শনিবার এবং মঙ্গলবার লেবু-লঙ্কা বদলে ফেলতে হবে। পুরনো লেবু-লঙ্কা তিন রাস্তার মোড়ে ফেলতে হবে অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে।

Evil Eye Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy