Advertisement
E-Paper

ট্যারো হরোস্কোপ

পূজা শিরাসি (গত ১৪ বছর ধরে পরাবিদ্যার চর্চা করছেন। ট্যারো কার্ড রিডিং, চিনা জ্যোতির্বিদ্যা এবং ফেং শুই-এর জগতে তিনি অতি পরিচিত মুখ।)

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০০:১৬

মেষ
কার্ড: ফাইভ অফ কাপস

আজ ব্যক্তিগত সম্পর্কে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। কারও ভালবাসা, বিশ্বাস হারাতে পারেন। সম্পর্ক ভাঙতে পারে। নিজের ভুল বুঝতে শিখুন। কাউকে হারানোর দুঃখে আজ আপনি কষ্ট পেতে পারেন।

বৃষ
কার্ড: কুইন অফ কাপস

আজ আধ্যাত্মিকতা, আত্মার যোগ অনুভব করবেন। জীবনের গভীর মানে খুঁজবেন, শান্তি খুঁজবেন। সম্পর্কে গভীরতা বাড়বে। অন্যদের প্রতি সংবেদনশীল হন। আজ খুবই পজিটিভ থাকবেন।

মিথুন
কার্ড: নাইট অফ কাপস

আজ খুবই ভাল কাটবে দিন। বিশেষ করে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে। আজ পরিবারে বিয়ে, এনগেজমেন্টের অনুষ্ঠান থাকতে পারে। যাঁরা সিঙ্গল তাঁরা বিয়ের অনুষ্ঠান বা কোনও ম্যাট্রিমনিয়াল পোর্টাল থেকে পছন্দের কাউকে খুঁজে পেতে পারেন।
কাজের ক্ষেত্রেও আজ ভাল দিন। কোনও উদযাপন বা পার্টি হতে পারে অফিসে।

কর্কট
কার্ড: পেজ অফ ওয়ান্ডস

ইচ্ছা থাকলেই উপায় হয়। নতুন আইডিয়া আসবে মাথায়। ভয় কাটিয়ে ঝুঁকি নিলে সাফল্য আসবে। যা এতদিন পারবেন না ভেবেছেন, এখন সেই কাজ করার সময় এসেছে। জীবন উপভোগ করুন।

সিংহ
কার্ড: ফাইভ অফ ওয়ান্ডস

আজ তর্কে জড়িয়ে পড়তে পারেন। তুচ্ছ বিষয়ে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতার মুখোমুখি হবেন। নিজেকে উন্নত করার দিকে মন দিন।

কন্যা
কার্ড: এইট অফ সোর্ডস

কোনও ভুলের জন্য আজ নিজেকে দোষারোপ করবেন না। ভুল সবাই করে। একই ভুল যাতে বার বার না হয় সে দিকে খেয়াল রাখুন। দেরি না করে সিদ্ধান্ত নিন।

তুলা
কার্ড: থ্রি অফ ওয়ান্ডস

আজ জয় ও সাফল্যের দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি লক্ষ্য পূরণ করতে পেরেছেন। কোনও কাজের জন্য সবুজ সঙ্কেতও মিলতে পারে আজ। এখনও অনেক দূরে যেতে হবে আপনাকে।

বৃশ্চিক
কার্ড: সিক্স অফ কাপস

আজ বেশ মজায় কাটবে আপনার দিন। সামাজিক জীবন দারুণ উপভোগ করবেন। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ভেঙে যাওয়া সম্পর্কও জোড়া লাগতে পারে।

ধুন
কার্ড: দ্য এমপ্রেস

আজ সমৃদ্ধি, খুশি ও ভালবাসায় ভরে থাকবে আপনার দিন। সকলকে আজ আপনি কাছে টেনে নেবেন। পরিবারে কারও প্রেগন্যান্সি বা সন্তান জন্মানোর খবর পেতে পারেন। আপনার উদারতা আজ অনককে আকৃষ্ট করবে।

মকর
কার্ড: দ্য চ্যারিয়ট

পরিশ্রম ও একাগ্রতা দিয়ে যে সাফল্য পেয়েছেন তার জন্য আজ ভ্রমণের যোগ রয়েছে। আজ লক্ষ্য পূরণের জন্য উদ্বুদ্ধ হবেন। মাথা ও মনের সামঞ্জস্য বজায় রাখুন। তুচ্ছ জিনিসের জন্য আজ কেউ আপনাকে বিরক্ত করতে পারে।

কুম্ভ
কার্ড: টু অফ ওয়ান্ডস

দলবদ্ধ ভাবে কোনও কাজ করলে আজ বিপুল সাফল্য পাবেন। একা কোনও কাজ করতে হলে সাহায্য চাইতে পারেন। দ্রুত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।

মীন
কার্ড: এইট অফ কাপস

যাঁরা আপনাকে আঘাত করেছে তাঁদের ক্ষমা করুন। অতীতের ক্ষত নিয়ে পড়ে থাকলে কষ্ট আরও বাড়বে। নিজেকেও ক্ষমা করা প্রয়োজন।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy