Advertisement
E-Paper

তামিল, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও কেন পথনির্দেশিকা? দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ু সরকার!

থুথুকুডি জেলার সাথনকুলম-নাজারেথ রাজ্য সড়কে হিন্দিতে লেখা নির্দেশিকা বসানোর ঘটনায় ‘স্টেট হাইওয়েজ়’ দফতরের সহকারী ইঞ্জিনিয়ার পদমর্যাদার সংশ্লিষ্ট দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৭:২২
2 officials of Tamil Nadu suspended over Hindi signposts on state highway

হিন্দিতে লেখা পথনির্দেশিকার বোর্ড বসানোর ‘অপরাধে’ দুই আধিকারিককে সাসপেন্ড করল বিজয়ের সরকার। ছবি: রয়টার্স।

রাস্তার ধারে হিন্দি ভাষায় নির্দেশিকা সংবলিত বোর্ড বসানোর ‘অপরাধে’ দুই সরকারি আধিকারিককে সাসপেন্ড করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকার ঘোষিত ‘দ্বিভাষা নীতি’ লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র তামিল ও ইংরেজি ব্যবহারের যে সরকারি বিধি রয়েছে, তা অমান্য করার জেরেই এই সাসপেনশন। থুথুকুডি জেলার সাথনকুলম-নাজারেথ রাজ্য সড়কে হিন্দিতে লেখা পথনির্দেশিকা বসানোর ওই ঘটনায় ‘স্টেট হাইওয়েজ়’ দফতরের সহকারী ইঞ্জিনিয়ার পদমর্যাদার সংশ্লিষ্ট দুই আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে বিজয়ের সরকার। পাশাপাশি, তামিলনাড়ু সরকারের তরফে কড়া সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, তামিল ও ইংরেজির নির্ধারিত সরকারি দ্বিভাষা নীতি লঙ্ঘন করলে ভবিষ্যতে যে কোনও স্তরের সরকারি আধিকারিকের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ করা হবে।

প্রসঙ্গত, সাথনকুলম-নাজারেথ রাজ্য সড়কে এই হিন্দিতে লেখা নির্দেশিকার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে তামিলনাড়ুর দুই বিরোধী দল, ডিএমকে এবং পিএমকে মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে-কংগ্রেস জোট সরকারকে নিশানা করেছিল। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন দ্রাবিড় ভাবাবেগ উস্কে দিয়ে বলেছিলেন, ‘‘এত দিন তামিলনাড়ু শুধু কেন্দ্রের হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করছিল। এখন রাজ্য সরকার নিজেই হিন্দি চাপিয়ে দেওয়ার সেই কাজ করছে! মনে হচ্ছে, টিভিকে যে পরিবর্তনের কথা বলেছিল, এটাই সেই পরিবর্তন!’’ ‘দোষী’ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ডিএমকে আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তার পরেই দ্রুত পদক্ষেপ করল বিজয়ের সরকার।

Vijay Thalapathy TVK Tamil Nadu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy