Advertisement
E-Paper

বাইক ধাওয়া করে পর পর গুলি, পঞ্জাবে খুন আপ নেতা! পলাতক অভিযুক্তদের খোঁজে চলছে অভিযান

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মামদোত শহরে। সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ভূপিন্দর সিংহ সিধু জানান, গুরপ্রীত এবং হরপ্রীত মোটরবাইকে যাচ্ছিলেন। গাড়িতে থাকা হামলাকারীরা তাঁদের ধাওয়া করে গুলি চালায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৬ ১০:৫৫
AAP Leader Gurpreet Singh Gopi death in Punjab

পঞ্জাবের আম আদমি পার্টির (আপ) নেতা গুরপ্রীত সিংহ গোপী। — ফাইল চিত্র।

বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন পঞ্জাবের আম আদমি পার্টির (আপ) নেতা গুরপ্রীত সিংহ গোপী। আচমকাই মাঝরাস্তায় তাঁকে ধাওয়া শুরু করে কয়েক জন দুষ্কৃতী। বেশ কিছুক্ষণ দুই বাইকের রেষারেষি চলে। শেষে ওই দুষ্কৃতীরা গুরপ্রীতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বাইক থেকে লুটিয়ে পড়েন রাস্তায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে গুরপ্রীতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মামদোত শহরে। সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ভূপিন্দর সিংহ সিধু জানান, গুরপ্রীত এবং হরপ্রীত নামে দু’জন বাইকে করে যাচ্ছিলেন। তাঁদের বাইক ধাওয়া করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে গুরপ্রীতের গায়ে। কেন এই হামলা? পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো এক বিবাদের জেরেই হামলা। নির্বাচন-সংক্রান্ত এক বিবাদের বিষয় উঠে এসেছে পুলিশি তদন্তে।

পুলিশ আরও জানিয়েছে, গুরপ্রীতদের বাইকের পিছনে একটি গাড়িও ছিল। সেই গাড়িতে ছিলেন গুরপ্রীতদের বন্ধুরা। অভিযোগ, দুষ্কৃতীরা ওই গাড়ি লক্ষ্য করেও গুলি চালায়। ভূপিন্দর জানিয়েছেন, অভিযুক্তদের ইতিমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে। দ্রুত তাঁদের খুঁজে বার করে গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, ‘‘এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে যাঁর নাম উঠে এসেছে, তাঁর অপরাধের ইতিহাস রয়েছে। নানা ধরনের বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি।’’

অভিযুক্তদের খোঁজে বিভিন্ন দিকে অনুসন্ধান দল অভিযান চালাচ্ছে। এই হামলার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

AAP Leader Murder Punjab

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy