Advertisement
E-Paper

রাত ২টোয় বিস্ফোরণ জলালাবাদ থানাচত্বরে, ভাঙল গাড়ির কাচ! তদন্ত চালাচ্ছে ফরেনসিক দল

ঘটনার সময় থানার সমস্ত দরজা বন্ধ ছিল। তাই বহিরাগত কারওর পক্ষে এই বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়, এমনটাই জানালেন পঞ্জাব পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক।

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০১
পঞ্জাব পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সতিন্দর কুমার বলেন, ‘‘রাত ২টো নাগাদ হঠাৎ বিস্ফোরণ ঘটে জালালাবাদ থানাচত্বরে।’’

পঞ্জাব পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সতিন্দর কুমার বলেন, ‘‘রাত ২টো নাগাদ হঠাৎ বিস্ফোরণ ঘটে জালালাবাদ থানাচত্বরে।’’ ছবি: সংগৃহীত।

রবিবার গভীর রাতে বিস্ফোরণের ধাক্কায় কেঁপে উঠল পঞ্জাবের ফাজিল্কা জেলার জলালাবাদ থানা। কেউ হতাহত না-হলেও তিন-চারটি গাড়ির জানলার কাচ ভেঙে পড়েছে বলে খবর।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ পরীক্ষা করে পঞ্জাব পুলিশের একটি দল। তদন্ত এখনও শেষ না-হওয়ায়, সে ব্যাপারে বিস্তারিত তথ্য মেলেনি।

পঞ্জাব পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সতিন্দর কুমার বলেন, ‘‘রাত ২টো নাগাদ হঠাৎ বিস্ফোরণ ঘটে জালালাবাদ থানাচত্বরে। আমরা দ্রুত পদক্ষেপ করেছি। ফরেনসিক দল তাঁদের তদন্ত শেষ করলেই জানা যাবে এই বিস্ফোরণ নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে।’’

কুমার আরও জানান, ঘটনার সময়ে থানার সমস্ত দরজা বন্ধ ছিল। তাই বহিরাগত কারওর পক্ষে এই বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়। ঘটনার বিস্তারিত তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে, সাধারণ মানুষ যেন কোনওরকম গুজবে কান না দেন।

Blast police station Jalalabad

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy