Advertisement
E-Paper

‘তোমাদের কষ্ট দিতে চাইনি, ক্ষমা করো’! বাবা-মাকে চিঠি লিখে চরম পদক্ষেপ ইঞ্জিনিয়ারিং ছাত্রের

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২২ অগস্ট একটি অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে গিয়েছিলেন আদর্শ। পরের দিন তাঁর বাবা তাঁকে লখনউয়ের বাসে তুলে দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ২০:০৭

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

লখনউয়ে রহস্যমৃত্যু হল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির সঙ্গে ঝামেলার কারণে আত্মঘাতী হয়েছেন ১৮ বছরের আদর্শ মিশ্র। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তরুণ।

আদর্শ আদতে উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর জেলার বাসিন্দা। তিনি লখনউয়ের একটি বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়েন। তাঁর বাবা প্রমোদ মিশ্র বিদ্যুৎ দফতরের ঠিকাদার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২২ অগস্ট একটি অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে গিয়েছিলেন আদর্শ। পরের দিন তাঁর বাবা তাঁকে লখনউয়ের বাসে তুলে দেন। মঙ্গলবার পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছিল তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার কয়েক ঘণ্টা পরেই আদর্শের এক বন্ধু তাঁর বাড়িতে ফোন করে জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

আদর্শকে দ্রুত একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সেখানে তাঁর মৃত্যু হয়। এর পরেই পুলিশ তাঁর ভাড়া বাড়ির ঘর থেকে একটি চিঠি উদ্ধার করেছে। তাতে তিনি লিখেছেন, ‘‘সরি বাবা, মা। আমি তোমাদের কষ্ট দিতে চাই না। দয়া করে ক্ষমা করো।’’ আদর্শের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Suicide

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy