Advertisement
E-Paper

প্রধানমন্ত্রীকে চিঠি খড়্গের, কর্নাটকের খরা পরিস্থিতি সামলাতে ছ’টি আবেদন, বললেন, ‘কেন্দ্র রাজ্য হাত মেলাক’

সংশ্লিষ্ট চিঠিতে তিনি জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের (এসডিআরএফ) আওতায় ১৮ হাজার ৭৪৩.২৮ কোটি টাকার ক্ষয়ক্ষতির জন্য ৩ হাজার ৭০৫. ৩০ কোটি টাকার সাহায্য চেয়েছিল কর্নাটক সরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১৬:০০
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

খরা পরিস্থিতিতে ধুঁকছে কর্নাটক। তাই নিজের রাজ্যের তরফে সাহায্য চেয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। ওই চিঠিতে ছ’টি আবেদন করেছেন তিনি। তাঁর দাবি, বিজেপি ও কংগ্রেসকে রাজনৈতিক মন কষাকষি ভুলে পরিস্থিতির খাতিরে হাত মিলিয়ে কাজ করতে হবে।

সংশ্লিষ্ট চিঠিতে তিনি জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের (এসডিআরএফ) আওতায় ১৮ হাজার ৭৪৩.২৮ কোটি টাকার ক্ষয়ক্ষতির জন্য ৩ হাজার ৭০৫. ৩০ কোটি টাকার সাহায্য চেয়েছিল কর্নাটক সরকার। তার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর সামনে এবার ছ’টি আর্জি রাখলেন কংগ্রেস সভাপতি।

কল্যাণা কর্নাটকে (কর্নাটকের উত্তর-পূর্ব অঞ্চল) একটি কেন্দ্রীয় দল পাঠানো হোক যাতে খরায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা হিসাব করে রিপোর্ট তৈরি করা যায়। কর্নাটক সরকার এনডিআরএফ এবং এসডিআরএফের আওতায় যে অনুদান চেয়েছিল, তার গোটাটাই যেন তাদের হাতে তুলে দেওয়া হয়। ২০১৫-১৬ সালের পুরোনো কৃষি শুমারির পরিবর্তে কর্নাটক সরকারের ল্যান্ড রেকর্ড ব্যবহার করে যেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ইনপুট ভর্তুকি হিসাব করা হয়। নিরাপদ পানীয় জলের ব্যবস্থা যেন নিশ্চিত করা হয় এবং বিকল্প বিদ্যুৎশক্তির ক্রমবর্ধমান খরচ যেন নিয়ন্ত্রণ করা হয়। সাহায্য পাঠানোর সময় যেন মাথায় রাখা হয়, গোটা রাজ্য জুড়ে ৩১ লক্ষেরও বেশি কৃষক পরিবার এই খরায় বিপর্যস্ত। বর্তমানে গ্রাউন্ড ট্রুথিং-র আওতাধীন ১১টি অতিরিক্ত তালুক এবং পরবর্তীকালে যোগ্যতা অর্জনকারী অন্যান্য তালুকগুলিকে কেন্দ্রীয় সহায়তার জন্য যেন একটিই খরা পরিস্থিতির শিকার হিসেবে ধরা হয়।

খড়্গে বলেন, ‘‘খরা পরিস্থিতি মানবিকতার খাতিরে রাজ্য ও কেন্দ্রকে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে এক সঙ্গে কাজ করতে হবে। আশা করি ভারত সরকার দ্রুত পদক্ষেপ করবে যাতে সময় মতো কর্নাটকের মানুষের কাছে জল, খাবার, ইত্যাদি ত্রাণ সামগ্রী পৌঁছোনো যায়।’’

Drought Karnataka Mallikarjun Kharge PM Modi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy