Advertisement
E-Paper

৬ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন শারজিল ইমাম, তুতো বোনের বিয়েতে বাড়ি যাচ্ছেন উত্তর-পূর্ব দিল্লি হিংসায় মূল অভিযুক্ত

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় হিসেবে অভিযুক্তদের তালিকায় নাম ছিল জেএনইউ-এর প্রাক্তন ছাত্র শারজিলের। ওই বছরের ২৫ আগস্ট তাঁকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৩
আগামী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত এই জামিনের মেয়াদে জেলের বাইরে থাকবেন তিনি।

আগামী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত এই জামিনের মেয়াদে জেলের বাইরে থাকবেন তিনি। ছবি: সংগৃহীত।

তুতো বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য জামিনে ছাড়া পেলেন শারজিল ইমাম। দিল্লির কড়কড়ডূমা আদালত তাঁর ৬ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। আগামী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত এই জামিনের মেয়াদে জেলের বাইরে থাকবেন তিনি।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্তদের তালিকায় নাম ছিল জেএনইউ-এর প্রাক্তন ছাত্র শারজিলের। ওই বছরের ২৫ অগস্ট তাঁকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।

এর আগে চলতি বছরের মার্চ মাসেও নিজের ছোট ভাইয়ের বিয়েতে যোগ দেওয়া এবং অসুস্থ মায়ের দেখাশোনার জন্য ১০ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি। সে সময়ে ৫০ হাজার টাকার ব্যক্তিগত জামিন এবং সমপরিমাণ অর্থের দু’জন জামিনদারের বিনিময়ে সেই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। সেই সঙ্গে জামিনে থাকার সময় সমাজমাধ্যম ব্যবহার না-করা এবং সংবাদমাধ্যমে মুখ না-খোলার নির্দেশ দিয়েছিল আদালত।

এই মামলাতেই জামিনের আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শারজিল ইমাম এবং আরও এক অভিযুক্ত উমর খালিদ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি প্রতিভা এম সিংহ এবং বিচারপতি দিনেশ কুমার শর্মার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু অসুস্থ থাকায় দিল্লি পুলিশের তরফে শুনানি স্থগিত রাখার আর্জি জানানো হয়। এর পরেই আদালত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের মামলার শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

এই জামিনের ভাগ্য ঝুলে থাকলেও, আপাতত কড়কড়ডুমা আদালতের অন্তর্বর্তী জামিনের নির্দেশে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন শারজিল।

Delhi Riot Case Sharjeel Imam Interim Bail

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy