Advertisement
E-Paper

এক মহিলার প্রেমিক দুই গ্যাংস্টার! মহারাষ্ট্রের জেল থেকে জামিনে এক জন ছাড়া পেতেই অন্য জনের হাতে খুন

পুলিশ সূত্রে খবর, রগড়ের জামিনের খবর পৌঁছোয় তাঁর সঙ্গী তথা আর এক গ্যাংস্টার রাউতের কাছে। দলবল নিয়ে তিনি প্রস্তুত ছিলেন। জেল থেকে বেরিয়ে বাড়ির পথে আসতেই রগড়ের পথ আটকান রাউত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১৭:০৪
নাগপুরে গ্য়াংস্টার খুন। ছবি: সংগৃহীত।

নাগপুরে গ্য়াংস্টার খুন। ছবি: সংগৃহীত।

জামিনে জেল থেকে ছাড়া পেতেই সঙ্গীদের হাতে খুন হতে হল মহারাষ্ট্রের নাগপুরের এক গ্যাংস্টারকে। খুনের অভিযোগ উঠেছে আর এক গ্যাংস্টারের বিরুদ্ধে। ঘটনাচক্রে, দু’জনেরই প্রেমিকা এক জন। আর এই ত্রিকোণ প্রেমের জেরেই খুন বলে সন্দেহ করছে পুলিশ।

নিহত গ্যাংস্টারের নাম গৌরব পঙ্কজ রগড়ে। তাঁকে খুনের অভিযোগ উঠেছে গৌরব রামভাউ রাউত এবং তাঁর সঙ্গী অভিষেক ওয়াসনিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রগড়ের বিরুদ্ধে খুন, ডাকাতি, তোলাবাজি এবং অপহরণের মতো বেশ কয়েকটি মামলা ঝুলছে। শহরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। একটি খুনের মামলায় জেল খাটছিলেন রগড়ে। বৃহস্পতিবার জামিন হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, রগড়ের জামিনের খবর পৌঁছোয় তাঁর সঙ্গী তথা আর এক গ্যাংস্টার রাউতের কাছে। দলবল নিয়ে তিনি প্রস্তুত ছিলেন। জেল থেকে বেরিয়ে বাড়ির পথে আসতেই রগড়ের পথ আটকান রাউত। তার পর ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যাংস্টার রগড়ের। তদন্তকারী সূত্রের খবর, গত দু’বছর ধরে রানি নামে এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রগড়ের। কিন্তু রগড়ে যখন জেলে বন্দি, সেই সময় তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রাউতের। তাঁরা দু’জনে একটি ভাড়াবাড়িতে থাকতেন। রগড়ে জেল থেকে ছাড়া পেতেই নিজের পথ থেকে সরানোর পরিকল্পনা করেন রাউত, সন্দেহ তদন্তকারীদের।

Nagpur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy