Advertisement
E-Paper

বেঙ্গালুরুর হোটেলে সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই বিদেশির! বাঁচাতে গিয়ে আহত আরও দু’জন হাসপাতালে ভর্তি

বেঙ্গালুরুর নামী হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল জার্মানি ও স্লোভাকিয়ার দুই নাগরিকের। তাঁদের বাঁচাতে গিয়ে জখম হয়েছেন এক মার্কিন নাগরিক ও হোটেলের লাইফগার্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১২:১২
শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর বিলাসবহুল ‘কনরাড’ হোটেলে।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর বিলাসবহুল ‘কনরাড’ হোটেলে। —ছবি: সংগৃহীত।

এক বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই বিদেশি নাগরিকের। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ‘কনরাড’ হোটেলে। মৃতদের মধ্যে এক জন জার্মানির এবং অন্য জন স্লোভাকিয়ার নাগরিক। তাঁদের উদ্ধার করতে গিয়ে জখম হয়েছেন আরও এক মার্কিন নাগরিক এবং হোটেলের এক কর্মী।

বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) বিক্রম আমাটে জানিয়েছেন, হিলটন ওয়ার্ল্ডওয়াইডের অধীনস্থ ওই হোটেলের চারতলায় (থার্ড ফ্লোর) থাকা সুইমিং পুলে শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে অনুমান, পুলের জলে কোনও ভাবে বিদ্যুৎ সংযোগ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। মৃতেরা হলেন আলেকজ়ান্ডার মাক্সিমিলিয়ান টাইস (৫৭) এবং য়ুরাই হোরভাত (৪৫)। জার্মানির নাগরিক আলেকজ়ান্ডার বিমানসংস্থা লুফৎহানসার ক্রু সদস্য ছিলেন। স্লোভাকিয়ার নাগরিক য়ুরাই তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম-এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

দুই বিদেশিকে পুলে বিপন্ন অবস্থায় দেখে তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন হোটেলে থাকা বছর একচল্লিশের মার্কিন নাগরিক ম্যাথিউ ডিস্যান্টিস এবং হোটেলের পুল অ্যাটেনডেন্ট তথা লাইফগার্ড রাহুল তিওয়ারি (২৮)। উদ্ধার করতে গিয়ে তাঁরাও জখম হন। তড়িঘড়ি আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁরা আশঙ্কামুক্ত।

Bengaluru Five star Hotel Foreigners Electrocution

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy