দিল্লির রামলীলা ময়দানে রবিবার, ১ নভেম্বর বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সেই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আইসা নেত্রী নেহা বোরাও শুক্রবার রাতে রামলীলা ময়দানে জমায়েতের ডাক দিয়েছেন।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিল চেয়ে বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজধানী। পুলিশ রামলীলা ময়দানে কর্মসূচির অনুমতি দিয়েছে। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী কনট প্লেস-মিন্টো রোডের সংযোগস্থল থেকে রামলীলা ময়দান পর্যন্ত যে মিছিলের ডাক দিয়েছেন, আনুষ্ঠানিক ভাবে তার অনুমতি দেওয়া হয়নি বলে খবর।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বের একটি অনুষ্ঠানে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলে সাধারণ মানুষকে যোগদানের আহ্বান জানিয়েছেন রাহুল। রবিবার দুপুরে কনট প্লেস-মিন্টো রোড থেকে ওই মিছিল শুরু হবে। পুলিশ সূত্রে দাবি, এমন কোনও মিছিলের অনুমতি চাওয়া হয়নি। এমনকি, এই ধরনের মিছিলের পরিকল্পনা আছে বলে পুলিশকে জানায়নি বিরোধীরা। তবে কি রবিবার রামলীলা ময়দানে পৌঁছোনোর আগেই রাহুলদের আটকে দেওয়া হবে? পুলিশের তরফে তা নিয়ে এখনই মুখ খোলা হচ্ছে না। এক সিনিয়র আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে। কী হতে চলেছে, আগে থেকে তা বলা সম্ভব নয়। আলাদা করে কোনও মিছিলের অনুমতি যে চাওয়া হয়নি, সেই তথ্য নিশ্চিত করেছেন। ডিসিপি (সেন্ট্রাল) রোহিত রাজবীর সিংহ এবং ডিসিপি (নয়াদিল্লি) শচীন শর্মা।
রবিবার ‘চলো দিল্লি’ অভিযানের ডাক দিয়েছেন রাহুল। বিরোধী জোটের অন্য শরিকদলগুলির প্রতিনিধিরাও জমায়েতে যোগ দেবেন। বুধবার সিজেপি প্রধান অভিজীত দিপকে সমাজমাধ্যমে জানান, জ্ঞানেশের অপসারণের দাবি আরও জোরালো করতে এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে ‘ইন্ডিয়া’র কর্মসূচিকে তারা সমর্থন জানাচ্ছেন। নেহা শুক্রবারের ভিডিয়োবার্তায় বলেন, ‘‘জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ এবং ২০২৩ সালের আইন প্রত্যাহারের দাবিতে আমাদের আন্দোলন ১ নভেম্বর, রামলীলা ময়দানে ফের শুরু হবে। গণতন্ত্রের পবিত্রতা রক্ষার স্বার্থে সেখানে সকলে জড়ো হন। দেখা হচ্ছে।’’ বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবের মরসুম শেষে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে রাজধানীতে। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত পুলিশও। রামলীলা ময়দান ও অন্যান্য স্থানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
- সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
-
শেষমুহূর্তে স্থগিত জ্ঞানেশের অপসারণে ‘নকল সংসদ’! নাম ও পদ্ধতি পাল্টেছিল আগেই, নেপথ্যে কোন কোন কারণ?
-
ছাড়া পেলেন আইসা নেত্রী নেহা, এখনও ‘অজানা’ জায়গায় আটক সিজেপি প্রধান দিপকে, দাবি সঙ্গীদের
-
তেরঙা যাত্রার জন্য বাড়ি থেকে বেরিয়েই আটক দিপকে! যন্তর মন্তরের কাছ থেকে নেহাকেও আটক করল দিল্লি পুলিশ
-
‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে দিপকেকে নোটিস দিল পুলিশ, তবে নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্টও
-
বিরোধী ঐক্যের ডাক দিপকের! তেরঙা অভিযান নিয়ে হুঁশিয়ারি দিল্লি পুলিশের, মার্কিন নাগরিক ইমরানকে দেশ ছাড়ার নোটিস