আইনি জটিলতা ও সংসদ অবমাননা সংক্রান্ত বিতর্ক এড়াতে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’র ‘মক পার্লামেন্ট’ (নকল সংসদ) কর্মসূচির নাম এবং পদ্ধতিতে বদল আনা হয়েছিল বৃহস্পতিবার। এ বার বদলানো হল নির্ঘণ্ট। শুক্রবার বিকেল সাড়ে ৩টেয় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের ১০ রাজাজি মার্গের সরকারি বাংলোয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী ইমপিচমেন্ট’-এর কর্মসূচি পালনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বদল করা হয়েছে।
কেন এমন সিদ্ধান্ত? কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দিল্লিতে বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণেই খড়্গের বাংলোর খোলা লনে আয়োজিত অনুষ্ঠানটি ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারের পরিবর্তে শনিবার হবে ওই কর্মসূচি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী শুক্রবার দুপুরে জানান, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ‘ভারতীয়ত্বের ধারণা’ এবং ‘জনগণের ভোটের অধিকার’ অক্ষুণ্ণ রাখার প্রশ্নে ঐক্যবদ্ধ। তিনি বলেন, ‘‘রবিবার রামলীলা ময়দানের বিরোধী জোটের সমাবেশের প্রসঙ্গ তুলে তাঁর মন্তব্য, ‘‘কোনও আলাদা আলাদা বিক্ষোভ নয়, এ বার প্রতিবাদ হবে একসঙ্গে, ঐক্যবদ্ধ ভাবে।’’
প্রসঙ্গত, আগেই শুক্রবারের ‘নকল সংসদ’ কর্মসূচির নাম বদলে ‘পিপলস ইমপিচমেন্ট’ (জন মহাভিযোগ) রাখা হয়েছিল ‘ইন্ডিয়া’র তরফে। সেই সঙ্গে জানানো হয়েছিল, ওই কর্মসূচিতে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার স্পিকারের ভূমিকা পালন করলেও, আর কেউ কোনও পদাধিকারীর ভূমিকা পালন করবেন না। বিরোধীদের শনিবারের ‘জ্ঞানেশ-ইমপিচমেন্ট’ কর্মসূচিতে কোনও ‘ট্রেজ়ারি বেঞ্চ’ বা সরকার পক্ষের প্রতীকী উপস্থিতিও থাকছে না। বিরোধী দলগুলির বিরুদ্ধে যাতে সংসদ অমর্যাদার অভিযোগ না ওঠে, সেই কারণেই এই বদল আনা হয়েছে বলে কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে।
আরও পড়ুন:
তবে মীরা ওই কর্মসূচির পূর্বঘোষিত সিদ্ধান্ত মেনেই ‘ভোটচুরি’ এবং এসআইআর সংক্রান্ত অনিয়মে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাঠ করবেন। বাকি সময়, বিরোধী রাজনৈতিক দলের নেতারা জ্ঞানেশ এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তৃতা করবেন। জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপন করতে পারেন খড়্গে। ‘ইন্ডিয়া’ সূত্রের খবর, খড়্গের ১০ রাজাজি মার্গের সরকারি বাংলোয় আয়োজিত ওই কর্মসূচিতে সাংসদ সংখ্যার নিরিখে সহযোগী দলগুলিকে বক্তৃতার সময় বরাদ্দ করা হবে। কংগ্রেসের পর সবচেয়ে বেশি সময় বরাদ্দ করা হয়েছে সমাজবাদী পার্টির জন্য। এর পর সুযোগ পাবে মমতা তৃণমূল। মমতা তৃণমূলের তরফে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ডেরেক ও’ব্রায়েন, কীর্তি আজাদ, মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ। বিরোধী জোটের এই ‘জ্ঞানেশ-অপসারণ’ কর্মসূচির শেষ বক্তা লোকসভার বিরোধী দলনেতা রাহুল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
- সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
-
ছাড়া পেলেন আইসা নেত্রী নেহা, এখনও ‘অজানা’ জায়গায় আটক সিজেপি প্রধান দিপকে, দাবি সঙ্গীদের
-
তেরঙা যাত্রার জন্য বাড়ি থেকে বেরিয়েই আটক দিপকে! যন্তর মন্তরের কাছ থেকে নেহাকেও আটক করল দিল্লি পুলিশ
-
‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে দিপকেকে নোটিস দিল পুলিশ, তবে নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্টও
-
বিরোধী ঐক্যের ডাক দিপকের! তেরঙা অভিযান নিয়ে হুঁশিয়ারি দিল্লি পুলিশের, মার্কিন নাগরিক ইমরানকে দেশ ছাড়ার নোটিস
-
‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হোন’! বিরোধী দলগুলিকে তেরঙা ওড়ানোর ডাক দিলেন সিজেপির দিপকে