Advertisement
E-Paper

ওমান উপকূলে জাহাজে টর্পেডো হানায় হত ভারতীয় নাবিক, উদ্ধার ১৯! নিন্দা করল নয়াদিল্লি

ফরওয়ার্ড সি মেনস্ ইউনিয়ন অব ইন্ডিয়ার দাবি, হরমুজ় প্রণালী ও তার সংলগ্ন অঞ্চলে অসামরিক নাবিকদের হত্যা করা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৭

—প্রতীকী চিত্র।

ভারতমুখী জাহাজে টর্পেডো হানায় মৃত্যু হল এক ভারতীয় নাবিকের। ওমানের পূর্ব উপকূলে যখন ‘এমভি কোপ দেও’ নামের বাণিজ্যিক জাহাজটি ছিল তখনই হামলা চালানো হয়। ওই দুর্ঘটনাগ্রস্ত জাহাজে থাকা ২০ জন ক্রু ভারতীয়। যার মধ্যে থেকে ১৯ জনকে উদ্ধার করা গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বুধবার বিবৃতি প্রকাশ করে শোক প্রকাশ করার পাশাপাশি নিন্দাও জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সূরয যাদব নামে যে নাবিক (ওয়াইপার)-এর মৃত্যু হয়েছে তিনি উত্তর প্রদেশের দেওরিয়ার বাসিন্দা। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি ওমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকেদের দেশে ফেরানোর চেষ্টা করছে সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। সাহায্যের জন্য ভারতের তরফে ধন্যবাদও জানানো হয়েছে ওমানকে।

বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, এই ঘটনা ‘অত্যন্ত উদ্বেগজনক’। জলপথে চলাচল করা ও থাকা বাণিজ্যিক জাহাজ, অসামরিক পরিকাঠামোর উপরে আক্রমণ চালানোর প্রবণতা বন্ধ ও নিরাপত্তা সুনিশ্চিত করার স্পষ্ট বার্তাও দেওয়া হয়েছে। উত্তেজনা প্রশমনের জন্য আলোচনা ও কূটনীতির উপরেই জোর দেওয়া উচিত বলেই মত বিদেশ মন্ত্রকের। সেই সঙ্গে আহ্বান জানানো হয়েছে, নৌ চলাচল ব্যবস্থাকে দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আসার জন্য।

ফরওয়ার্ড সি মেনস্ ইউনিয়ন অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দু’টি টর্পেডো হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজের বাঁ দিকে থাকা সি- ডেক ও ইঞ্জিন রুমের কাছে থাকা একটি জায়গা। প্রসঙ্গত, সি-ডেক নাবিকদের থাকার জায়গা। ওই সংগঠনের দাবি, হরমুজ় প্রণালী ও তার সংলগ্ন অঞ্চলে অসামরিক নাবিকদের হত্যা করা হচ্ছে। সংগঠনের তরফে বিবৃতি প্রকাশ করে এই ঘটনার ‘জবাবদিহি’ চাওয়ার পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

Sailor Ministry of External Affairs Oman

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy