Advertisement
E-Paper

গাড়ি রাখা নিয়ে বিবাদ, লখনউয়ে একই পরিবারের তিন জনকে খুনের পর মৃতদেহের পাশে বসে রইলেন অভিযুক্ত যুবক

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই দুই পরিবারের মধ্যে গাড়ি রাখা নিয়ে ঝামেলা চলছিল। সোমবার সেই অশান্তি চরমে ওঠে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৪:৩৬
অভিযুক্ত যুবক ঋষভ শুক্ল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভিযুক্ত যুবক ঋষভ শুক্ল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিন জনকে গুলি করে খুনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের লখনউয়ে। নিহতদের মধ্যে এক জনের বিয়ের তোড়জোড় চলছিল। আগামী ৫ ডিসেম্বর বিয়ে ছিল তাঁর। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবক ঋষভ শুক্লকে গ্রেফতার করেছে পুলিশ। আট জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই দুই পরিবারের মধ্যে গাড়ি রাখা নিয়ে ঝামেলা চলছিল। সোমবার সেই অশান্তি চরমে ওঠে। সেই সময় আচমকাই ঋষভ পড়শির পরিবারের তিন সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। গুলির আওয়াজ শুনে স্থানীয়েরা বেরিয়ে এসে দেখেন শিবাজি তিওয়ারি, সুযশ এবং শম্ভু তিওয়ারি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। আর তাঁদের পাশে বসে আছেন ঋষভ। হাতে পিস্তল।

অভিযোগ, স্থানীয়েরা তিন জনকে উদ্ধার করতে গেলে তাঁদেরও গুলি করার হুমকি দেন ঋষভ। ফলে কেউই সুযশদের উদ্ধারে এগিয়ে যেতে সাহস পাচ্ছিলেন না। ছটফট করতে করতেই চোখের সামনে তিন জনের মৃত্যু হয় বলে দাবি এক প্রত্যক্ষদর্শীরা। ওই তিন জনের দেহের ধারেকাছে কাউকে ঘেঁষতে দেননি ঋষভ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। ঋষভকে গ্রেফতার করে। তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়েরা ঋষভের আচরণ নিয়েও অভিযোগ তুলেছেন। তিনি বদমেজাজি হিসেবে পরিচিত এলাকায়।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy