Advertisement
E-Paper

বিচারব্যবস্থা নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’! সিজেপি নেতা সৌরভের আধার, পাসপোর্ট বাতিলের আর্জি মাদ্রাজ হাই কোর্টে

আদালতে মামলাকারীর আর্জি, সৌরভের পুরনো কার্যকলাপ খতিয়ে দেখা হোক। উচ্চ আদালত সৌরভ-সহ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকেই নোটিস দিয়ে ৬ সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৩:৪৯
সৌরভ দাস।

সৌরভ দাস। —ফাইল চিত্র

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা দায়ের হল মাদ্রাজ হাই কোর্টে। তাঁর বিরুদ্ধে বিচারব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। আদালতে মামলাকারীর আর্জি, সৌরভের পুরনো কার্যকলাপ খতিয়ে দেখা হোক। উচ্চ আদালত সৌরভ-সহ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকেই নোটিস দিয়ে ৬ সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলেছে।

সিজেপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সৌরভের বিরুদ্ধে মামলাটি করেছেন চেন্নাইয়ের বাসিন্দা আর গণেশ কুমার। তাঁর অভিযোগ, সৌরভ বারংবার বিচারব্যবস্থা, দেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। তাই পেশাগত দিক থেকে সাংবাদিক বলে পরিচয় দেওয়া সৌরভের পুরনো কার্যকলাপ নিয়ে তদন্তের আর্জি জানানোর পাশাপাশি সিজেপি নেতার পাসপোর্ট এবং আধার কার্ড বাতিলের আর্জি জানিয়েছেন মামলাকারী।

মামলাকারীর বক্তব্য, সৌরভ এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘সবিস্তার এবং স্বচ্ছ’ তদন্ত করুক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং অন্য তদন্তকারী সংস্থা। মামলায় বলা হয়েছে, পুদুচেরির বাসিন্দা সৌরভের মা এবং বাবার পুরনো কার্যকলাপও খতিয়ে দেখা হোক। সিজেপি নেতার সমস্ত সমাজমাধ্যম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ারও আর্জি জানিয়েছেন মামলাকারী।

Saurav Das CJP Madras High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy