Advertisement
E-Paper

হোটেল থেকে পচাগলা দেহ উদ্ধার অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের ভিজিল্যান্স সেলের অফিসারের! মৃত্যু ঘিরে রহস্য

পুলিশ জানিয়েছে, মৃতের নাম খড়্গেশ্বর রাভা। তিনি মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, গত ১৮ অক্টোবর বঙ্গাইগাঁওয়ের হোটেলে ওঠেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১১:২৯
ভিজিল্যান্স অফিসার খড়্গেশ্বর রাভা। ছবি: সংগৃহীত।

ভিজিল্যান্স অফিসার খড়্গেশ্বর রাভা। ছবি: সংগৃহীত।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভিজিল্যান্স দফতরের এক আধিকারিকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাজ্যের বঙ্গাইগাঁও জেলার একটি হোটেলের ঘর থেকে ওই আধিকারিকের দেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম খড়্গেশ্বর রাভা। তিনি মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, গত ১৮ অক্টোবর বঙ্গাইগাঁওয়ের ওই হোটেলে ওঠেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, তার ঠিক দু’দিন পর থেকেই ওই আধিকারিককে নীচে নামতে দেখা যায়নি। হোটেলের ওই ঘর থেকে পচা গন্ধ বার হওয়ায় এক কর্মী ম্যানেজারকে জানান। তার পর তিনি পুলিশে খবর দেন।

পুলিশ এসে হোটেলের ওই ঘরের দরজা খুলতেই এক ব্যক্তির পচাগলা দেহ দেখতে পায়। ঘর থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্র থেকে দেহটিকে শনাক্ত করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শারীরিক কোনও অসুস্থতার কারণে ডিএসপি-র মৃত্যু হয়েছে। সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নুমাল মাহাতো বলেন, ‘‘মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তা জানা যাবে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শারীরিক কোনও অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে অফিসারের। তবে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হবে।’’

এসএসপি জানিয়েছেন, অফিসার রাভা কবে হোটেলে এসেছিলেন, কোথাও বেরিয়েছিলেন কি না, সব খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও তাঁর ফোনের তথ্যও ঘেঁটে দেখা হচ্ছে। হোটেলে কেন তিনি উঠেছিলেন, কেউ তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন কি না, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। হোটেলকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy