মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে সোমবার ফের রাস্তায় নামছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। দিল্লিতে বড়সড় মাপের বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বিরোধী জোটের নেতারা। সেখানে থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
জ্ঞানেশ-বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াতে গত মঙ্গলবার রাস্তায় নেমেছিলেন রাহুল-প্রিয়ঙ্কা-অভিষেক-অখিলেশেরা। ‘ইন্ডিয়া’র সাংসদদের নির্বাচন সদন অভিযান ঘিরে দিনভর সরগরম থাকে দিল্লি। তার পরে গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনে যান ‘ইন্ডিয়া’র প্রতিনিধিরা। সেই প্রতিনিধিদলে ছিলেন মমতাও। এ বার জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে কেন্দ্রের উপর চাপ বৃদ্ধি করতে সোমবার ফের রাস্তায় নামছে ‘ইন্ডিয়া’। এ বার তাদের গন্তব্য সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে একটি স্মারকলিপি জমা দিতে চান বিরোধী জোটের প্রতিনিধিরা। রাষ্ট্রপতি ভবনে যে প্রতিনিধিদল গিয়েছিল, সেই একই দল থাকবে এ ক্ষেত্রেও।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, সোমবার দিল্লিতে এক বড়সড় বিক্ষোভ কর্মসূচি পালন করবে ‘ইন্ডিয়া’। বিক্ষোভ কর্মসূচির প্রকৃতি কেমন হবে, তা এখনও স্পষ্ট করেনি বিরোধী জোট। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যে তাঁরা দেখা করতে চান, তা শনিবারও স্পষ্ট করেছেন বেণুগোপাল।
আরও পড়ুন:
শনিবার জ্ঞানেশ এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে নিশানা করেন বেণুগোপাল। তাঁর বক্তব্য, জ্ঞানেশকে বাঁচানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই চেষ্টাই মোদীর সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে বলে মত কংগ্রেস নেতার। “কোনও নেতার পতন আসন্ন হয়ে গেলে তিনি যে ভাবে আচরণ করেন, প্রধানমন্ত্রী মোদীও তেমনই আচরণ করছেন। তিনি বিরোধী জোটের বিক্ষোভকে ভয় পাচ্ছেন,” বলেন বেণুগোপাল। ভোটপ্রক্রিয়া অবাধ এবং সুষ্ঠু না-হওয়া পর্যন্ত কংগ্রেস এবং ‘ইন্ডিয়া’ আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক।
জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুক্রবার রাষ্ট্রপতি ভবনে যায় ‘ইন্ডিয়া’র ১০ সদস্যের এক প্রতিনিধিদল। রাত ৮টায় দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যায় তারা। রাত ৯টার কিছু আগে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে প্রতিনিধিদল দাবি করে, বৈঠক ইতিবাচক হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
- সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
-
শেষমুহূর্তে স্থগিত জ্ঞানেশের অপসারণে ‘নকল সংসদ’! নাম ও পদ্ধতি পাল্টেছিল আগেই, নেপথ্যে কোন কোন কারণ?
-
ছাড়া পেলেন আইসা নেত্রী নেহা, এখনও ‘অজানা’ জায়গায় আটক সিজেপি প্রধান দিপকে, দাবি সঙ্গীদের
-
তেরঙা যাত্রার জন্য বাড়ি থেকে বেরিয়েই আটক দিপকে! যন্তর মন্তরের কাছ থেকে নেহাকেও আটক করল দিল্লি পুলিশ
-
‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে দিপকেকে নোটিস দিল পুলিশ, তবে নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্টও
-
বিরোধী ঐক্যের ডাক দিপকের! তেরঙা অভিযান নিয়ে হুঁশিয়ারি দিল্লি পুলিশের, মার্কিন নাগরিক ইমরানকে দেশ ছাড়ার নোটিস