Advertisement
E-Paper

গাড়িতে থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল! তল্লাশির সময় হায়দরাবাদে ৬ কোটির জাল নোট উদ্ধার! গ্রেফতার চার

পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্তেরা পুলিশ পরিচয় দিয়ে এই ধরনের কাজ চালাচ্ছিলেন। তাঁদের কাছ থেকে পুলিশের উর্দি, পরিচয়পত্র, ওয়াকিটকি, নকল পিস্তল উদ্ধার হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৪:৩৩
উদ্ধার হওয়া সেই টাকা। ছবি: সংগৃহীত।

উদ্ধার হওয়া সেই টাকা। ছবি: সংগৃহীত।

গাড়ির ভিতরে থরে থরে সাজানো রয়েছে ৫০০ টাকার নোটের বান্ডিল। তেলঙ্গানার হায়দরাবাদের তল্লাশির সময় উদ্ধার হল ৬ কোটি ৭৮ লক্ষ টাকার জাল নোট।

পুলিশ কমিশনার তরুণ জোশী জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আবদুল্লাপুরমেট থানা এবং শাদনগর স্পেশ্যাল অপারেশনস (এসওটি) দল নাকাতল্লাশি চালাচ্ছিল। সেই সময় ৬৫ নম্বর জাতীয় সড়কে রামোজি ফিল্ম সিটির কাছে একটি গাড়ি থেকে ওই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা চার সওয়ারি মাডুপোজু কর্ণকার, চিন্নোলা মানিক্য রেড্ডি, চেরুকুপেল্লি রত্নাকর রেড্ডি এবং করনম অজয় কুমারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, কুন্টলুরে একটি বাড়ি ভাড়া নিয়ে জাল নোট ছাপানো হচ্ছিল। সেই বাড়িতে হানা দিয়ে টাকা ছাপানোর যন্ত্র, ল্যাপটপ, কাগজ কাটার যন্ত্র এবং জাল নোট তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্তেরা পুলিশ পরিচয় দিয়ে এই ধরনের কাজ চালাচ্ছিলেন। তাঁদের কাছ থেকে পুলিশের উর্দি, পরিচয়পত্র, ওয়াকিটকি, নকল পিস্তল উদ্ধার হয়েছে। এই দলটি ১ লক্ষ টাকার বিনিময়ে ৩-৪ লক্ষ টাকার জাল নোট বিলি করার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই ছক ভেস্তে যেতেই পুলিশের পরিচয় দিয়ে ব্ল্যাকমেল করা শুরু করেন তাঁরা। টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে ১ লক্ষ আসল টাকার বিনিময়ে ২-৩ লক্ষ টাকা জাল নোট দিতেন। গ্রাহকেরা বুঝতেই পারতেন না যে তাঁরা প্রতারণার ফাঁদে পড়েছেন। কয়েকটি অভিযোগ জমা পড়তেই তদন্তে নেমে এই চক্রটিকে ধরে পুলিশ।

hyderabad

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy