রাম রহিম সাম্রাজ্যের চমকে দেওয়া সব ছবি
হরিয়ানার সিরসায় ৮০০ একরের বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে গুরমিত রাম রহিম সিংহের একচ্ছত্র সাম্রাজ্য। সাততারা হোটেল, ‘স্কাইবার’-সহ রিসর্ট, অভিজাত রেস্তোরাঁ, সুইমিং পুল, অত্যাধুনিক হাসপাতাল, আন্তর্জাতিক মানের স্কুল, হোস্টেল, সিনেমা হল, শপিং মল, ফুড কোর্ট, জিম, স্পা, নিজস্ব কৃষিজমি, বাজার — কী নেই সেখানে? ডেরার অন্দরমহলে উঁকি দিলে কী কী দেখা যাবে তার এক ঝলক দেখে নিন গ্যালারির পাতায়।
প্যারিসের আইফেল টাওয়ারের আদলে গড়া এই বিল্ডিং দেখেও অবাক হতে হয়।
যেন সোনায় মোড়া। ডেরার ভিতরে কয়েক পা এগোলেই দেখা যাবে এই বিল্ডিং।
ডেরায় রয়েছে এই গুহার আদলে গড়া অন্ধকার পথ।
জাহাজের মতো দেখতে এই বাড়ির ভিতরে রয়েছে বিলাসের সমস্ত উপকরণ।
ডেরার ভিভিআইপি ভক্তদের জন্য রয়েছে স্পা-এর ব্যবস্থাও।
আরও পড়ুন:
রয়েছে অত্যাধুনিক সিনেমা হল।
ডেরার সাততারা হোটেলে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় ব্যাটারিচালিত গল্ফকার্ট।
অত্যাধুনিক রিসর্ট বা হোটেল, সবই রয়েছে রাম রহিমের ডেরায়।
৮০০ একরের জায়গা জুড়ে ডেরায় ঘুরলে দেখা যাবে এই ছবি।