Advertisement
E-Paper

তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেলেন স্বতন্ত্র ভরদ্বাজ! যন্তর মন্তরে সিজেপি সমর্থকের বাবাকে মারধরে গ্রেফতার হন

স্বতন্ত্রের বিরুদ্ধে জনজাতি আইনে মামলা দায়ের হয়। তার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত সপ্তাহেই তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০১
স্বতন্ত্র ভরদ্বাজ। ছবি: সংগৃহীত।

স্বতন্ত্র ভরদ্বাজ। ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী জামিন পেলেন স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজ। মঙ্গলবার দিল্লির আদালত তাঁকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছে। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সমর্থকের বাবাকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন স্বতন্ত্র। তাঁর বিরুদ্ধে জনজাতি আইনে মামলা দায়ের হয়। তার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত সপ্তাহেই তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।

এ মাসের গোড়াতে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করা হয়েছিল স্বতন্ত্রকে। তার পর তাঁকে দিল্লির পটীয়ালা হাউস আদালতে হাজির করানো হলে এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার পর গত ৬ সেপ্টেম্বর তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, ডাক্তারি প্রবেশিকার (নিট) প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অবস্থান-বিক্ষোভের সময় নেটমাধ্যমে খোলাখুলি আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে স্বতন্ত্রের বিরুদ্ধে। এমনকি, প্রতিবাদকারী ছাত্রী নিশু আজ়াদের বাবা সঞ্জয় কুমারের উপর হামলা চালানো এবং মাথার খুলি ফাটিয়ে দেওয়ার দাবিও করতে শোনা গিয়েছে তাঁকে। সম্প্রতি একটি পডকাস্টে সেই হামলার কথা জানিয়েছিলেন স্বতন্ত্র। দাবি করেছিলেন, ওই ঘটনার পরেও তাঁর কিছু হয়নি। দিল্লিতে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ওই পডকাস্ট ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে বিতর্ক দানা বাঁধে।

পডকাস্টে দিল্লি বিজেপির সহ-সভাপতি কপিল মিশ্রকে নিজের ‘বড়ভাই’ বলেছিলেন স্বতন্ত্র। নেটমাধ্যমে প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের সঙ্গে তাঁর ছবি। সেই সব ছবি, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নতুন করে উত্তপ্ত হতে শুরু করে দিল্লি। যদিও পরে চিরাগ স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সঙ্গে স্বতন্ত্রের কোনও সম্পর্ক নেই। তাঁর গ্রেফতারির পক্ষে সরব হন তিনি।

Jantar Mantar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy