Advertisement
E-Paper

পুজো উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। জ্ঞানেশ-বিতর্ক। ভারতের ‘ফাইনাল’ ম্যাচ। কী কী

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নেমেছে সিজেপি। সমান্তরাল ভাবে আন্দোলন চালাচ্ছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলিও। শুক্রবারের ‘তেরঙা যাত্রা’ শুরুর আগেই রুখে দেয় পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৮:০২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নেমেছে সিজেপি। সমান্তরাল ভাবে আন্দোলন চালাচ্ছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলিও। শুক্রবারের ‘তেরঙা যাত্রা’ শুরুর আগেই রুখে দেয় পুলিশ। আটক করে অভিজীৎ দিপকে, নেহা বোরাকে। পরে রাতে নেহাকে ছেড়ে দেওয়া হয়। তবে গ্রেফতার করা হয় অভিজীতকে। এ বার আন্দোলন কোন পথে?

প্রথম সপ্তমীতে অর্থাৎ আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সন্ধ্যার পর অহমদাবাদ থেকে কলকাতার বিমানে উঠবেন তিনি। রাত ৮টা নাগাদ নামবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে তিনি সোজা চলে যাবেন আলিপুরের ‘সৌজন্য’ অতিথিশালায়। ওখানেই রাত্রিবাস করার কথা শাহের। রবিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-টোয়েন্টি সিরিজ়ের ‘ফাইনাল’ ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচ আজ। আপাতত ফল ২-২। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে যারা জিতবে, সিরিজ় তাদের। শ্রেয়স আয়ারদের সঙ্গে সাই হোপদের লড়াই সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

News of the Day Gyanesh Kumar CJP Amit Shah India Vs West Indies

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy