Advertisement
E-Paper

দিল্লির পরিস্থিতি। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতাতেও মিছিল। আবহাওয়া। আর কী কী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার চাইছে নিট প্রশ্নফাঁস-বিরোধী আন্দোলনের আয়োজক ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সঙ্গে আলোচনায় বসতে। আলোচনা চাইছে সিজেপি-ও। কিন্তু সেই আলোচনা এখনও থমকে রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার চাইছে নিট প্রশ্নফাঁস-বিরোধী আন্দোলনের আয়োজক ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সঙ্গে আলোচনায় বসতে। আলোচনা চাইছে সিজেপি-ও। কিন্তু সেই আলোচনা এখনও থমকে রয়েছে। একই ভাবে থমকে রয়েছে কেন্দ্রের তরফে বিরোধীদের দেওয়া প্রশ্নফাঁসকাণ্ডে সংসদে আলোচনার প্রস্তাব ঘিরেও। দু’পক্ষই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি থেকে সরতে রাজি নয়। এই আবহেই বৃহস্পতিবার টানা চতুর্থ দিন শাসক ও বিরোধীপক্ষের তরজার জেরে লোকসভা এবং রাজ্যসভায় বাদল অধিবেশন মুলতুবি হয়েছে। আজ কী হবে?

নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির বুকে লাগাতার যে আন্দোলন চলছে, তা গত কয়েক দিন ধরেই উত্তপ্ত। গত ২০ জুলাই সেই আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। তার প্রতিবাদে দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে আন্দোলন দানা বাঁধছে। আজ দেশ জুড়ে ছাত্র ধর্মঘটেরও ডাক দিয়েছে এসএফআই-সহ বিভিন্ন সংগঠন। কলকাতায় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও হওয়ার কথা।

গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে চলছে বৃষ্টি। শুক্রবারও তার বিরাম হবে না। ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চার জেলায় হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহ থেকে পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে আবার ভারী বৃষ্টি ফিরতে পারে।

News of the Day Cockroach Janata Party Dharmendra Pradhan Lok Sabha Rajya Sabha NEET SFI Weather

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy