Advertisement
E-Paper

নেহার পর রিয়া! ট্রেনে মদ পাচারের সময় ফের বিহারে ধৃত তরুণী, উদ্ধার ব্যাগভর্তি বোতল, নগদ টাকা

পটনার সিনিয়র পুলিশ সুপার কৃষ্ণমুরারী প্রসাদ জানিয়েছেন, তাঁদের কাছে আগেই খবর ছিল ট্রলিব্যাগে মদের বোতল নিয়ে স্টেশনে আসছেন এক তরুণী। স্টেশনের বাইরে আসতেই গ্রেফতার করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫১
মদ পাচারের অভিযোগে গত শনিবার সমস্তিপুরে গ্রেফতার হয়েছিলেন নেহা ঝা।  ছবি: সংগৃহীত।

মদ পাচারের অভিযোগে গত শনিবার সমস্তিপুরে গ্রেফতার হয়েছিলেন নেহা ঝা। ছবি: সংগৃহীত।

সমস্তিপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই বিহারে আবার ট্রেন থেকে ব্যাগভর্তি মদের বোতল উদ্ধার হল। পাচার করতে গিয়ে এ বারও পুলিশের হাতে ধরা পড়লেন ওই রাজ্যের এক তরুণী। নাম রিয়া। তাঁকে পটনা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী উত্তরপ্রদেশ থেকে দামি ব্র্যান্ডের মদ ট্রলিব্যাগে করে পাচার করছিলেন। পটনার সিনিয়র পুলিশ সুপার কৃষ্ণমুরারী প্রসাদ জানিয়েছেন, তাঁদের কাছে আগেই খবর ছিল ট্রলিব্যাগে মদের বোতল নিয়ে স্টেশনে আসছেন এক তরুণী। পটনা জংশনের আশপাশেই ওই মদ পাচার করার জন্য নিয়ে আসা হচ্ছিল। স্টেশনের বাইরে অপেক্ষা করছিল পুলিশ। তখনই তাঁদের নজরে আসে এক তরুণী ধোপদুরস্ত পোশাকে ট্রলিব্যাগ নিয়ে বেরিয়ে আসছেন। তার পর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবকের সঙ্গে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তখনই তাঁর পথ আটকায় পুলিশ। তল্লাশি চালানো হয়। তখনই পুলিশ দেখে ট্রলিব্যাগের ভিতরে থরে থরে সাজানো মদভর্তি বোতল।

পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে ওই তরুণীর কাছ থেকে নগদ ১৪ হাজার টাকাও উদ্ধার হয়েছে। তার পরই ওই তরুণী এবং দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরায় পুলিশের কাছে তরুণী দাবি করেছেন, পরিচিত এক যুবক মোটা টাকার প্রলোভন দিয়েছিলেন। সেই প্রলোভনে পড়ে উত্তরপ্রদেশ থেকে পটনায় মদ নিয়ে আসছিলেন। পটনায় সেই মদ নিরাপদে পৌঁছে দিতে পারলেই টাকা দেওয়া হবে বলে ওই যুবক জানিয়েছিলেন। পুলিশ জানতে পেরেছে, ধৃত তরুণী প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। এই পাচারচক্রের সঙ্গে আর কে কে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাচক্রে, শনিবার রাতে সমস্তিপুরে ৭৫ লিটার মদ-সহ ধরা পড়েছিলেন নেহা ঝা নামে এক তরুণী। স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেসের এইচ ১ কোচ থেকে দু’টি ট্রলিব্যাগ থেকে ওই মদের বোতল উদ্ধার হয়। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। পরে জানা যায়, শুধু নেহা নন, তাঁর দিদি নিশুও এই পাচারচক্রের সঙ্গে জড়িত। নেহার বাবা এবং দিদি মদ পাচারের জন্য গ্রেফতারও হয়েছিলেন।

Bihar patna

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy