Advertisement
E-Paper

রাস্তায় নেট শেষ? ইন্টারনেট ছাড়াই সঠিক পথ দেখাবে গুগ্‌ল ম্যাপ! শিখে নিন ৫ কৌশল

রাস্তায় বেরিয়ে নেট শেষ। এ দিকে সঠিক পথ চিনতে গুগ্‌ল ম্যাপ দেখতেই হবে। চিন্তা নেই, উপায় আছে। ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে গুগ্‌ল ম্যাপ। কী ভাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৮
How to Use Google Maps Offline Without Internet

ইন্টারনেট ছাড়াই চলবে গুগ্‌ল ম্যাপ, কী ভাবে? ফাইল চিত্র।

গাড়ি চালাতে চালাতে দেখলেন ইন্টারনেটের ডেটা শেষ। এ দিকে সঠিক পথ চিনতে গুগ্‌ল ম্যাপ দেখতেই হবে। এমন সমস্যা অনেক সময়েই হয়। আবার ধরা যাক, এমন জায়গায় রয়েছেন যেখানে নেটওয়ার্ক কাজ করছে না। তখন কী করবেন? ইন্টারনেট ছাড়াও কিন্তু গুগ্‌ল ম্যাপ চালানো যায়। সে উপায় রয়েছে। সঠিক কৌশল জেনে নিতে হবে।

ইন্টারনেট ছাড়া গুগ্‌ল ম্যাপ চলবে কী উপায়ে?

অফলাইন ম্যাপ

ইন্টারনেট বন্ধ হওয়ার আগেই নির্দিষ্ট শহর বা এলাকার ম্যাপ ফোনে সেভ করে রাখাই সবচেয়ে নিরাপদ উপায়। সে জন্য ফোনের গুগ্‌ল ম্যাপটি খুলুন। ডানদিকের উপরে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন। তালিকা থেকে অফলাইন ম্যাপের অপশনটিতে ক্লিক করুন। যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটির উপর ক্লিক করুন।

অফলাইন ম্যাপ ব্যবহারের উপায়

ইন্টারনেট সংযোগ না থাকলেও ডাউনলোড করা ম্যাপ দিয়ে সহজেই রাস্তা চেনা যাবে। ফোনের লোকেশন বা জিপিএস চালু রাখুন। সার্চের জায়গায় গিয়ে গন্তব্যের নাম লিখুন ও ‘স্টার্ট’-এ ক্লিক করুন। ইন্টারনেট না থাকলেও অ্যাপটি ভয়েস নেভিগেশন ও সঠিক দিক নির্দেশ করবে।

অটো-আপডেট চালু রাখুন

রাস্তার কোন মোড় থেকে বাঁ দিক নেবেন, কোন দিকে যাবেন, তা জানতে অফলাইন ম্যাপও আপডেট থাকা জরুরি। সে জন্য প্রথমে অফলাইন ম্যাপের সেটিংসে যান। ‘অটো-আপডেট অফলাইন ম্যাপ’ অপশনটি চালু করে রাখুন। ফোনে যখন ইন্টারনেট থাকবে, তখন নিজে থেকেই সেটি আপডেট হয়ে থাকবে।

অফলাইন ম্যাপে কী কী করা যাবে না

অফলাইন মোডে যানজটের আপডেট বা ট্রাফিক আপডেট পাওয়া যাবে না।

বিকল্প পথের হদিস পাওয়া যাবে না।

ডাউনলোড করা অফলাইন ম্যাপের মেয়াদ নির্দিষ্ট সময় অবধিই (সাধারণত ১ বছর) থাকে। তাই নিয়মিত আপডেট রাখা প্রয়োজন।

Google Map

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy