Advertisement
E-Paper

পুজোর ভোজে লুচির সঙ্গে মাংস রাঁধবেন? নামমাত্র উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন বাঙালি কায়দার মটন ঘি রোস্ট

পুজোর দিনগুলিতে দুপুরে লুচির পাতে যদি থাকে ধোঁয়া ওঠা কষা মাংস, তা হলে তো কথাই নেই! ভাবছেন, অনেক মশলা আর ঝামেলা? একেবারেই নয়। হাতের কাছে থাকা নামমাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন বাঙালি কায়দার জিভে জল আনা মটন ঘি রোস্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১২:৩২
লুচির সঙ্গে দারুণ জমবে মটন ঘি রোস্ট!

লুচির সঙ্গে দারুণ জমবে মটন ঘি রোস্ট! ছবি: সংগৃহীত।

দুর্গাপুজো মানেই রোজ রোজ ভূরিভোজ। পুজোর আগে ডায়েট করলেও পুজোর ক’টা দিন খাবারের সঙ্গে কোনও আপস নয়! ষষ্ঠী থেকে দশমীতে চলবে জমিয়ে খাওয়াদাওয়া। আর সেই খাওয়াদাওয়ায় পাঁঠার মাংস থাকবে না, তা কখনও হয়! নবমীর রাতে বাঙালি বাড়িতে লুচি আর মাংস ‘মাস্ট’! তবে কষা মাংসের বদলে এ বারে নবমীতে মটন দিয়ে অন্য কিছু রাঁধলে কেমন হয়?

পুজোর দিনগুলিতে বাড়ির হেঁশেলে খুব বেশিক্ষণ থাকতে হলে মেজাজ এমনিতেই বিগড়ে যায়। তাই সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে পাঁঠার মাংস দিয়ে নতুন কী সুস্বাদু পদ রান্না করা যায়, ভাবছেন? বানিয়ে ফেলুন মটন ঘি রোস্ট! লুচি-পরোটা হোক বা বাসন্তী পোলাও, মটন ঘি রোস্টের সঙ্গে জমে যাবে ভোজ।

প্রণালী:

প্রথমে নুন, গোলমরিচ আর সাদা তেল দিয়ে পাঁঠার মাংস মেখে ঢাকা দিয়ে রাখুন ঘণ্টা দুয়েক। একটু গরমজলে শুকনো লঙ্কা মিনিট পনেরো ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে সামান্য চিনি, গোটা গরমমশলা, তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা শুকনো লঙ্কা মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। তার পর মিহি করে কুচোনো পেঁয়াজ দিয়ে মিনিট দশেক ভাল করে ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে মাংসটি কুকারে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিন। তার পর আবার কড়াইয়ে ঢেলে ভাল করে ঝোল শুকিয়ে নিন। ঝোল একেবারে শুকিয়ে গেলে উপর থেকে ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন বাঙালি কায়দার মটন ঘি রোস্ট।

Mutton Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy