কী করে বুঝবেন হোয়াট্সঅ্যাপে কেউ ব্লক করে দিয়েছে আপনাকে
বন্ধুদের মধ্যে রাগ-অভিমান-ঝগড়া? বয়ফ্রেন্ডের সঙ্গে মন কষাকষি? অমনি হোয়াট্সঅ্যাপে ব্লক করে দেওয়ার ট্রেন্ড। কী করে বুঝবেন, দেখে নিন গ্যালারি থেকে।
যে আপনাকে ব্লক করে দিয়েছে তাঁর প্রোফাইল পিকচারটি আর দেখতে পাবেন না আপনি।
যে কোনও মেসেজই পাঠান না কেন, কখনওই তা ডবল টিক হবে না। সিঙ্গল টিক হয়েই থাকবে।
যদি কোনও ব্যাক্তি আপনাকে ব্লক করে দিয়ে থাকে, তা হলে তাঁকে আর অডিও বা ভিডিও কল করতে পারবেন না আপনি।
যদি কেউ আপনাকে ব্লক করে দেয়, তাঁর ‘লাস্ট সিন’ দেখতে পাবেন না আপনি।
শুধু তাই নয়, সে অনলাইন থাকলেও আপনাকে দেখাবে না।