ডুয়াল ক্যামেরা, ৬ জিবি র্যাম, ওয়্যারলেস চার্জিং নিয়ে বাজারে শাওমি এমআই ৭
এ বার বাজারে আসতে চলেছে আরও এক এমআই-এর হ্যান্ডসেট। দেখে নেওয়া যাক, নতুন এই ফোনের ফিচার্স।
শাওমির ফোন মানেই যেন হট কেক। বাজারে পড়তে না পড়তেই নিমেষে ‘আউট অব স্টক’। একদিকে আকর্ষণীয় ফিচার্স, অন্যদিকে সাধ্যের মধ্যে দাম। বিশেষজ্ঞদের মতে, এটাই এমআই-এর সাফল্যের চাবিকাঠি।এ বার বাজারে আসতে চলেছে আরও এক এমআই-এর হ্যান্ডসেট। দেখে নেওয়া যাক, নতুন এই ফোনের ফিচার্স।
খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে শাওমি এমআই ৭। বিশেষজ্ঞরা বলছেন, ওয়ানপ্লাস ফাইভ টি এবং আইফোন এক্স-এর সঙ্গে জোর লড়াই করবে এমআই ৭।
সম্ভবত এমআই-এর নতুন এই ফোনে থাকবে ৬ জিবি র্যাঅম, ৩৩৫০ এমএএইচ ব্যাটারি।
১৬ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে। থাকবে অপটিক্যাল জুমও।
এমআই-এর অন্য ফোনের মতো এতেও থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
আরও পড়ুন:
সম্ভবত বেজেল-লেস অ্যামোলেড ডিসপ্লে থাকবে এমআই ৭-এ।
মনে করা হচ্ছে, ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা থাকবে এই ফোনে।
ভারতীয় মুদ্রায় এর দাম হতে পারে ২৬,৬০০ টাকা।