জিওফোন ছাড়াও এই ফোনগুলিতে পাবেন জিওর ১০ জিবি পর্যন্ত ডেটা অফার
জিওর এই ধামাকা অফার কিন্তু শুধুমাত্র জিওফোনেই থেমে নেই। জিও-র সঙ্গে হাত মিলিয়ে এ দিন ওপ্পো ঘোষণা করে তাদের এই স্মার্টফোনগুলিতে থাকছে ১০ জিবি পর্যন্ত জিওর ডেটা অফার। এক নজরে জেনে নেওয়া যাক জিওফোন ছাড়া কোন ফোনগুলিতে থাকছে এই অফার।
ওপ্পো এফ ৩, ওপ্পো এফ ৩ প্লাস, ওপ্পো এফ ওয়ান প্লাস- এই স্মার্টফোন গুলি কিনলে মিলবে ১০ জিবি পর্যন্ত ডেটা। তবে ৩০৯ টাকা ও তার বেশি অঙ্কের রিচার্জ করতে হবে।
ওপ্পোর এফ ওয়ান এস, এ৫৭, এ৩৭ এবং এ৩৩ মডেলে প্রত্যেক রিচার্জে ৭ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে। ৬ বার রিচার্জে এই সুবিধা মিলবে অর্থাত্ ৪২ জিবি পর্যন্ত মোট ডেটা পেতে পারেন।
ওপ্পোর তরফে জানান হয়েছে, ২০১৭-র ৩০ জুন থেকে পরের বছর ৩১ মার্চ পর্যন্ত গ্রাহকরা এই সুবিধা পাবেন।
জিও-র এই অতিরিক্ত অফার পেতে স্মার্টফোনে ‘মাইজিও’ অ্যাপ ডাউনলোড করতে হবে। ওই অ্যাপে ভাউচার অপশনে থাকবে বিভিন্ন প্ল্যানের অফার।
ভাউচার অপশন থেকেই সরাসরি রিচার্জ করে নিতে পারেন।