Advertisement
E-Paper

সোমবার সূর্যাস্তের পরে আকাশে চোখ রাখলে দেখা মিলবে উজ্জ্বল সেই গোলকের! কী ভাবে, কোথায় দেখতে হবে

দক্ষিণ গোলার্ধের বেশির ভাগ দেশ— অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, চিলি, আর্জেন্তিনা থেকে এই দৃশ্য দেখা যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৮:২২
আকাশে জ্বলজ্বল করছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ।

আকাশে জ্বলজ্বল করছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। ছবি: সংগৃহীত।

সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে তাকালে জ্বলজ্বল করতে দেখা যাবে তাকে। সে আসলে সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ। যে সূর্যকে প্রদক্ষিণ করে ঘোরে বুধ, তার পূর্বতম বিন্দুতে পৌঁছোবে সে। ১২ অক্টোবর, সোমবার সন্ধ্যার আকাশে সূর্যের ২৫ ডিগ্রি পূর্বে তাকে দেখা যাবে। তবে সব জায়গা থেকে হয়তো সমান ভাবে তাকে দেখা যাবে না।

বুধ সূর্যের নিকটতম গ্রহ। তার কক্ষপথ সূর্যের খুবই কাছে। সে কারণে পৃথিবীর আকাশে তাকালে বুধকে সূর্যের থেকে খুব দূরে দেখা যায় না। বেশির ভাগ সময়ই তাদের কাছাকাছি দেখা যায়। বুধ যখন সূর্যের পূর্বে তার সর্বোচ্চ কৌণিক দূরত্বে পৌঁছোয়, তখন তাকে বলে ‘গ্রেটেস্ট ইস্টার্ন ইলঙ্গেশন’।

এই অবস্থানের কারণেই সূর্যাস্তের পরে অনেক ক্ষণ ধরে দেখা যায় বুধকে। কারণ এই সময় সূর্য দিগন্তের নীচে তলিয়ে গেলেও বুধকে দীর্ঘক্ষণ আকাশে জ্বলজ্বল করতে দেখা যাবে।

সূর্য থেকে পূর্বে সর্বোচ্চ কৌণিক দূরত্বে বুধ পৌঁছোবে বিকেল সাড়ে ৩টে নাগাদ (ভারতীয় সময়)। তবে তখন তাকে ভাল ভাবে দেখা যাবে না। সূর্যাস্তের পরে দেখা যাবে বুধকে। সঙ্গে দেখা মিলবে একফালি চাঁদ। দক্ষিণ গোলার্ধের বেশির ভাগ দেশ— অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, চিলি, আর্জেন্তিনা থেকে এই দৃশ্য দেখা যাবে। ব্রিটেন, ভারত থেকেও দেখা যাবে। সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে চোখ রাখতে হবে। ভাল করে দেখতে চাইলে ব্যবহার করতে হবে টেলিস্কোপ। তবে কতটা ভাল ভাবে দেখা যাবে, তা নির্ভর করবে আকাশের উপরে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy