Advertisement
E-Paper

হঠাৎ মাঠে স্কুটার নিয়ে ঢুকে পড়লেন দর্শক! থমকে গেল ভারত ‘এ’র টেস্ট ম‍্যাচ, জুরেলের শতরানের পাশে উজ্জ্বল আকাশের ৬৮

ভারত ‘এ’ এবং নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে শতরান করলেন ধ্রুব জুরেল। ৬৮ রান এল আকাশদীপের ব্যাট থেকে। জুরেলদের ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে কিউয়িরা ২১৮/৩।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৭:০০
Picture of Cricket

ধ্রুব জুরেল। — ফাইল চিত্র।

ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে স্কুটার নিয়ে ঢুকে পড়লেন এক ব্যক্তি! থমকে গেল ভারত ‘এ’ এবং নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টের খেলা। দ্বিতীয় দিনের খেলার শেষে ধ্রুব জুরেলদের ৩৪৬ রানের জবাবে নিউ জ়িল্যান্ড ‘এ’ দল করেছে ৩ উইকেটে ২১৮। ১০৫ রানের ইনিংস খেলে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন জুরেল।

ঘটনাটি ঘটে শনিবার জুরেলদের ইনিংসের ৮৩তম ওভারে। তখন জুরেল ৯৬ এবং আকাশদীপ ১১ রানে ব্যাট করছেন। ব্যাট করছিলেন আকাশ। বোলার ছিলেন ব্রেট র‌্যানডেল। হঠাৎই উইকেটের সামনে থেকে সরে গিয়ে র‌্যানডেলকে দাঁড়াতে বলেন বাংলার জোরে বোলার। দেখা যায় বয়স্ক এক জন মানুষ সাইড স্ক্রিনের সামনে দিয়ে স্কুটার নিয়ে যাচ্ছেন। তিনি মূল মাঠের বাইরে থাকলেও আকাশের দৃষ্টির মধ্যে চলে আসেন। স্বাভাবিক ভাবেই তাঁর অসুবিধা হওয়ায় সরে যান। তবে স্কুটার নিয়ে যাওয়া ওই ব্যক্তির খেলা বন্ধ হয়ে যাওয়া নিয়ে কোনও ভ্রুক্ষেপ ছিল না। যা দেখে দু’দলের ক্রিকেটার এবং ধারাভাষ্যকারেরা বিস্মিত হয়ে যান। মিনিট ২ খেলা বন্ধ থাকলেও তাঁর জন্য কোনও সমস্যা হয়নি।

শনিবার খেলার শেষে জুরেল ৯৯ এবং আকাশ ২৫ রানে অপরাজিত ছিলেন। রবিবার ম্যাচের দ্বিতীয় দিন শতরান পূর্ণ করেন জুরেল। শেষ পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ১০৫ রানের ইনিংস। দায়িত্বশীল ইনিংস খেললেন আকাশও। তিনি করলেন ৬৮। মহম্মদ সিরাজ (০) রান না পেলেও বাংলার আর এক বোলার মুকেশ কুমার অপরাজিত থাকেন ৫ রানে। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের সফলতম বোলার ফ্রেসার শিট ৬৩ রানে ৪ উইকেট নিয়েছেন।

ভারত ‘এ’-র ৩৪৬ রানের জবাবে ভাল ব্যাট করছে নিউ জ়িল্যান্ড ‘এ’ দলও। যদিও ১৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় কিউয়িরা। এর পর চার নম্বরে নামা ম্যাথুউ বয়েল এবং পাঁচ নম্বরে নামা ডিন ফক্সক্রফট পরিস্থিতি সামলান। দিনের শেষে বয়েল ১০৭ এবং ফক্সক্রফট ৮০ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থ উইকেটের জুটতে তাঁরা এখনও পর্যন্ত তুলেছেন ২০৫ রান। ৪৪ রানে ২ উইকেট নিয়েছেন মুকেশ। ৪৯ রানে ১ উইকেট সিরাজের।

Dhruv Jurel Akashdeep Supporter

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy