Advertisement
E-Paper

৩ উইকেট নিয়ে দলকে জিতিয়েও কান ধরে অক্ষরের কাছে ক্ষমা চাইলেন অর্শদীপ!

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেট নিয়ে দলকে জেতালেও খুশি নন অর্শদীপ সিংহ। একটি ভুলের জন্য কান ধরে অক্ষর পটেলের কাছে ক্ষমা চাইলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৯:২১
cricket

কান ধরলেন অর্শদীপ। ছবি: সমাজমাধ্যম।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন তিনি। তাতেও খুশি নন অর্শদীপ সিংহ। নিজের একটি ভুলের জন্য ক্যামেরার সামনে কান ধরে অক্ষর পটেলের কাছে ক্ষমা চাইলেন তিনি।

ভারতের ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে অক্ষর শট খেলেছিলেন কভার-পয়েন্ট অঞ্চলে থাকা ফিল্ডারের দিকে। ফিল্ডার কাছেই থাকায় খুচরো রান নেওয়া যেত না। তবু অর্শদীপ জোরাজুরি করেন রান নেওয়ার জন্য। দোলাচলে থাকা অক্ষর শেষ মুহূর্তে দৌড় শুরু করেন। কিন্তু অপর প্রান্তে পৌঁছনোর আগেই রান আউট হয়ে যান।

সেই ঘটনার জন্যই অক্ষরের কাছে ক্ষমা চেয়েছেন অর্শদীপ। বিসিসিআইয়ের প্রকাশিত একটি ভিডিয়োয় বলেছেন, “আমি অক্ষর ভাইয়ের কাছে ক্ষমা চাইছি। দুঃখিত অক্ষর ভাই। আমার জন্য তোমাকে রান আউট হতে হয়েছে।”

বল হাতে অবশ্য তা পুষিয়ে দিয়েছেন অর্শদীপ। ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। জানিয়েছেন, বুদ্ধি কাজে লাগিয়েই ফর্মে থাকা শে হোপকে আউট করেছেন। ধন্যবাদ জানিয়েছেন সাপোর্ট স্টাফেদেরও। শুরুতে হোপকে ফেরানোর পর ফর্মে থাকা শেরফানে রাদারফোর্ড এবং কিমো পলকেও আউট করেন অর্শদীপ।

পঞ্জাবের পেসারের কথায়, “ম্যাচের আগে আমরা ঠিক করেছিলাম হোপকে শট খেলতে দেব না। মাঠে পরিকল্পনা সঠিক ভাবে কাজে লাগিয়ে ফল পেলে খুব ভাল লাগে। পরিকল্পনা তৈরি করার জন্য আমি কোচেদের কাছে কৃতজ্ঞ। ওঁরাই আমাকে বলেছিলেন ম্যাচে এই পদ্ধতি কাজে লাগানোর জন্য।”

সতীর্থদের ধন্যবাদ জানিয়ে অর্শদীপ বলেন, “আমি ভাল বল করেছি। অন্য প্রান্তে মায়াঙ্কও চাপ রেখেছিল। ছ’জন বোলারই ভাল বল করেছে।”

Arshdeep Singh India Vs West Indies Axar Patel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy