Advertisement
E-Paper

তিন ছক্কা খেয়ে পরের বলেই উইকেট! কী ভাবে নিজেকে বোলিং অলরাউন্ডার হিসাবে গড়ে তুলছেন, ফাঁস নমন ধীরের

ব্যাটিং অলরাউন্ডার হলেও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বোলার হিসাবেও নিজের উন্নতি করছেন নমন ধীর। ম্যাচের পর নমন জানিয়েছেন তাঁর সাফল্যের কারণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৬:৪০
cricket

উইকেট নিয়ে উচ্ছ্বাস নমনের। ছবি: পিটিআই।

এমনিতেই তিনি ব্যাটিং অলরাউন্ডার। তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বোলার হিসাবেও নিজের উন্নতি করছেন নমন ধীর। রবিবার তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের কামিল পুরানের কাছে তিনটি ছক্কা হজম করার পর তাঁকে আউট করেছেন। ম্যাচের পর নমন জানিয়েছেন, ব্যাটারদের মন পড়তে পারার কারণেই সাফল্য পাচ্ছেন তিনি।

তৃতীয় ম্যাচে দু’টি উইকেট নেন নমন। পুরান ছাড়াও আউট করেন শিমরন হেটমায়ারকে। আগের ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন। নমন জানিয়েছেন, লাইন, লেংথ ঠিক রাখা এবং গতিতে বৈচিত্র এনে ব্যাটারদের বিপদে ফেলার কারণেই সাফল্য পেয়েছেন তিনি।

‘জিয়োস্টার’-এ নমন বলেন, “অফস্পিনার হিসাবে আমার হাতে খুব বেশি বৈচিত্র নেই। তাই আমি চেষ্টা করি লাইন-লেংথ ঠিক রেখে গতির হেরফের ঘটাতে। এই ভাবনা নিয়েই বল করতে নামি। অনেকে বলেন, আগ্রাসী বোলিংও অনেক সময় রক্ষণাত্মক দৃষ্টিভঙ্গি হতে পারে। কারণ উইকেট পাওয়ার চেয়ে বড় মজা আর নেই। নিজে ব্যাটার হওয়ার কারণে অন্য ব্যাটারদের স্টান্স বুঝতে পারি। কোথা থেকে ব্যাকলিফ্ট মারছে, কী ভাবে গার্ড নিচ্ছে বা কী ধরনের শট খেলতে পারে এগুলো আগে থেকেই বুঝে যাই।”

কী ভাবে পুরানকে আউট করেছিলেন তা ফাঁস করেছেন নমন। তাঁর ব্যাখ্যা, পুরান যেখানে শট খেলতে পছন্দ করেন সেই এলাকাতেই বল করতে চেয়েছিলেন তিনি। তবে শট খেলার জায়গা দিতে চাননি। নমনের কথায়, “তিনটি ছয় খাওয়ার পর উইকেট নেব এটা কখনও ভাবিনি। পুরান সব শট লেগসাইডে খেলতে চাইছিল। ফাঁকা জায়গা দিয়ে শট মারতে চাইছিল। আমি সেই জায়গাটাই ওকে দিতে চাইনি।”

নমনের সংযোজন, “প্রথম দুটো বলে ভুল করেছিলাম। জানতাম তৃতীয় ওভার বল করছি। ব্যাটারও সেট হয়ে গিয়েছে। আস্কিং রেটও বাড়ছে। তাই পুরান একটা সুযোগ নেবেই। তাই ঠিক যে রকম শট চেয়েছিলাম সে রকম শট খেলেই ও আউট হয়েছে।”

India Vs West Indies

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy