Advertisement
E-Paper

ভারতীয় বোর্ডের হুঁশিয়ারিতে সুর বদল এশিয়ান গেমস আয়োজকদের, জাপান জানাল শ্রেয়স-হরমনপ্রীতদের জন্য কেমন ব্যবস্থা থাকবে

বিসিসিআই, এসিসি কর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন। বলা হয়েছে এই ধরনের ব্যবস্থায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মতো বিশ্বের প্রথম সারির দলগুলিকে পাওয়া কঠিন। সেরা ক্রিকেটারেরাও রাজি হবেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১৬:৩০
Picture of Cricket

(বাঁ দিকে) হরমনপ্রীত কৌর এবং শ্রেয়স আয়ার (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য ব্যবস্থায় খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রত্যাশিত মানের বন্দোবস্ত না হলে দ্বিতীয় সারির দল পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিসিসিআই কর্তারা। শ্রেয়স আয়ার, জসপ্রীত বুমরাহ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের জাপানে পাঠানো হবে না। ভারতের অসন্তোষ প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন এশিয়ান গেমসের আয়োজকেরা।

গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের থাকার জন্য তিন ধরনের ব্যবস্থা করেছেন আয়োজকেরা। প্রথম, মূল শহরে থাকা এবং বুলেট ট্রেনে করে খেলতে যাওয়া। দুই, গেমস সেন্টারের কাছে বন্দরে নোঙর করা জাহাজে থাকা। তিন, গেমস সেন্টারের বিশেষ তাঁবু। তিন ধরনের ব্যবস্থা নিয়েই অসন্তুষ্ট বিসিসিআই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) এশিয়ান গেমসের আয়োজকদের কাছে অসন্তোষ প্রকাশ করেছে। বলা হয়েছে এই ধরনের ব্যবস্থায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মতো বিশ্বের প্রথম সারির দলগুলিকে পাওয়া কঠিন। সেরা ক্রিকেটারেরা রাজি হবেন না।

এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজন নিয়ে সংশয় তৈরি হওয়ায় মুখ খুলেছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ)। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এশিয়ান গেমসের অনুমোদিত অংশগ্রহণকারীদের বাসস্থানের ব্যাপারে কিছু ভুল তথ্য ছড়াচ্ছে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং আইচি নাগোয়া গেমস আয়োজক কমিটি নিশ্চিত করছে, নির্ধারিত সময়ের (জুলাই) মধ্যে এশিয়ান গেমসের জন্য নথিভুক্ত ১৭ হাজারের বেশি খেলোয়াড় এবং কর্মকর্তার জন্য গেমস উপযোগী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।’’ আরও বলা হয়েছে, ‘‘বিশেষ এবং ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া আর কারও নাম নথিবদ্ধ করার অনুমতি দেওয়া হচ্ছে না। হবেও না। ইতিহাসের সবচেয়ে জমকালো এশিয়ান গেমসের প্রস্তুতি সঠিক এবং মসৃণ ভাবে চলছে।’’

এর আগে জাপান জানিয়েছিল, ১৫ হাজারের বেশি একজনের জন্যও তারা ব্যবস্থা করতে পারবে না। অংশগ্রহণকারী দেশগুলিকে শেষ মুহূর্তে খেলোয়াড় বা কোচদের নাম নথিবদ্ধ করতে বারন করা হয়েছিল। সে সময়ই জাহাজ বা তাঁবুর কথা বলা হয় থাকার ব্যবস্থা হিসাবে। ক্রিকেট নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর আয়োজকদের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁদের নাম নথিভুক্ত করা হয়েছে, তাঁরা আবাসনে থাকবেন। সময়ের পর যাঁদের নাম নথিভুক্ত করা হয়েছে, তাঁদের জন্য শেষ মুহূর্তে নতুন করে আবাসনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। ফলে ক্রিকেটারদের সমস্যা হওয়ার কথা নয়।

BCCI ACC Shreyas Iyer Harmanpreet Kaur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy