Advertisement
E-Paper

১২ বছর আগে অনুশীলনে চোট পেয়েছিলেন মাথায়, সেই স্কুলের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ২৭ বছরে অবসর নেওয়া ক্রিকেটার

স্কুলের একটি অনুশীলনে চোট পেয়েছিলেন মাথায়। তার পর আরও বহু বার চোট পেয়েছেন। কিন্তু ১২ বছরের পুরনো সেই ঘটনার জন্য স্কুলের বিরুদ্ধে মামলা করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১২:১১
cricket

উইল পুকোভস্কি। — ফাইল চিত্র।

প্রায় ১২ বছর আগে স্কুলের একটি অনুশীলনে চোট পেয়েছিলেন মাথায়। তার পর আরও বহু বার চোট পেয়েছেন। কিন্তু পুরনো সেই ঘটনার জন্য স্কুলের বিরুদ্ধে মামলা করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইল পুকোভস্কি। তাঁর দাবি, চোট পাওয়ার পর তাঁর ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে স্কুল।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৪-য় ব্রাইটন গ্রামার স্কুলে পড়তেন পুকোভস্কি। সেই সময় অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের একটি অনুশীলনে মাথায় চোট পেয়েছিলেন তিনি। সেই ঘটনায় স্কুলের গাফিলতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন পুকোভস্কি। গত বছরের এপ্রিলে ২৭ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পুকোভস্কি। গোটা ক্রিকেটজীবনে তিনি ১৩ বার মাথায় আঘাত পেয়েছেন।

ব্রাইটন গ্রামারে পড়াকালীন যে চোট পেয়েছিলেন, তার জন্যই মামলা দায়ের করা হয়েছে। চোট পাওয়ার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দু’মিনিট পরে অনুশীলনে ফিরলেও চোটের প্রভাব না কমায় বেশ কয়েক মাস স্কুলে যেতে পারেননি। তার পর আরও ১২ বার বিভিন্ন কারণে মাথায় চোট পেয়েছিলেন। ২০২৪-এ ভিক্টোরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন। চিকিৎসকদের পরামর্শে তিনি ক্রিকেট থেকে অবসর নেন।

২০২১-এ সিডনিতে একটি টেস্ট খেলেছিলেন ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৬২ রান করেছিলেন। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান এবং গাব্বায় শেষ টেস্টে খেলতে পারেননি।

এ বছরের শুরুতে লর্ডসে একটি অনুষ্ঠানে ২০১৪-র সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে পুকোভস্কি বলেছিলেন, “চোটের পর সাইডলাইনে চলে গিয়েছিলাম। মনে আছে, কোচ এসে আমাকে বলেছিলেন, ‘তুমি কি আর অনুশীলন করতে পারবে’? আমি বলেছিলাম, ‘পারব’। বাকি দিন অনুশীলন করেছিলাম। আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন ছিল ওটা। কারণ ওই দিনের পর থেকে বাকি দিনগুলো খুব ভাল কাটেনি।”

Will Pucovski Cricket Australia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy