Advertisement
E-Paper

এক সপ্তাহ না খেলেও শীর্ষ স্থান ফিরে পেলেন স্টার্ক! টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ ভারতের এক জন

টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০-র মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সাউথ আফ্রিকার সিমন হারমারের। ন’ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন সাত নম্বরে। প্রথম ১০-এ জসপ্রীত বুমরাহ ছাড়া ভারতের কেউ নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৮:১২
Picture of Cricket

মিচেল স্টার্ক। — ফাইল চিত্র।

১-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও সাউথ আফ্রিকার কাছে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ় হেরেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান হাতছাড়া হয়েছিল মিচেল স্টার্কের। এক সপ্তাহ পরই আবার এক নম্বরে উঠে এলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টেস্ট বোলারদের নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে শীর্ষে রয়েছে স্টার্কের নাম। এক ধাপ এগিয়ে এসেছেন বাঁ হাতি জোরে বোলার। স্টার্কের রেটিং ৮৮১। অর্থাৎ গত এক সপ্তাহ কোনও টেস্ট না খেলেই শীর্ষস্থান ফিরে পেলেন তিনি। এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাউথ আফ্রিকার মার্কো জানসেন। তাঁর রেটিং ৮৭৫। তৃতীয় স্থানে নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরি। এক নেমে যাওয়া কিউয়ি জোরে বোলারের রেটিং ৮৬১। ক্রমতালিকায় চার নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ওলি রবিনসন। তাঁর রেটিং ৮৫৬। পাঁচ নম্বরে ভারতের জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং ৮৫৩।

প্রথম ১০-র মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সাউথ আফ্রিকার সিমন হারমারের। ন’ধাপ এগিয়ে হারমার উঠে এসেছেন সাত নম্বরে। তাঁর রেটিং ৮১৭। হারমারের আগে ছয় নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার স্কট বোলান্ড। তাঁর রেটিং ৮২১। আটে থাকা সাউথ আফ্রিকার কাগিসো রাবাডার রেটিং ৮০১। দু’ধাপ পিছিয়ে নয়ে প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের রেটিং ৭৮৯। ১০-এ অস্ট্রেলিয়ার জশ হেজ়লউড। তিনিও এক ধাপ পিছিয়ে গিয়েছেন। হেজ়লউডের রেটিং ৭৮৫।

ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ সিরাজ। এক ধাপ পিছিয়ে তিনি এখন ১৬ নম্বরে। সিরাজের রেটিং ৬৯৬। তবে এক ধাপ এগিয়ে ক্রমতালিকায় ১৮ নম্বরে রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং ৬৮২।

ICC Rankings test cricket Bowler Mitchell Starc Jasprit Bumrah

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy