Advertisement
E-Paper

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজির শোভনা মোস্তারির, বাংলাদেশের ক্রিকেটারের শতরানেও হার বাঁচাতে পারল না দল

নজির গড়লেন বাংলাদেশের মহিলা ক্রিকেটার শোভনা মোস্তারি। দেশের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম বার শতরান করলেন তিনি। রবিবার ব্রিসবেনে কঠিন পরিস্থিতিতে শতরান করলেও দলের হার বাঁচাতে পারেননি শোভনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৯:৪৭
cricket

শতরানের পর শোভনা। ছবি: সমাজমাধ্যম।

নজির গড়লেন বাংলাদেশের মহিলা ক্রিকেটার শোভনা মোস্তারি। দেশের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম বার শতরান করলেন তিনি। রবিবার ব্রিসবেনে কঠিন পরিস্থিতিতে শতরান করলেও দলের হার বাঁচাতে পারেননি শোভনা। জর্জিয়া ভলের শতরানে ৯ উইকেটে বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতীতে বাংলাদেশের কোনও ব্যাটার শতরান করেননি। সেই নজির গড়েছেন শোভনা। মহিলা দলের তৃতীয় ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে শতরান করলেন তিনি। এই কীর্তি রয়েছে ফরজানা হক পিঙ্কি এবং নিগার সুলতানার। ঘটনাচক্রে, এ দিন শোভনার শতরানের সময় উল্টো দিকে ছিলেন সুলতানা।

এ দিন বাংলাদেশের ইনিংসের কঠিন সময়ে ব্যাট করতে নেমেছিলেন শোভনা। ৭.২ ওভারে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। মেগান শুট আউট করেন ফরগনা হক এবং শারমিন আখতারকে। কিম গার্থ আউট করেন শারমিন সুলতানাকে।

তবে মোস্তারি ঠান্ডা মাথায় ইনিংস গড়ার কাজ শুরু করেন। সুলতানার সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশের ইনিংসকে দাঁড় করান। এর পর অস্ট্রেলিয়ার বোলারদের আক্রমণ করতে থাকেন। বাংলাদেশের মহিলা ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জুটি হয়ে থাকল এটি।

শোভনা ৬৬ বলে অর্ধশতরান করেন। এর পর আগ্রাসী ব্যাট করে ১২৩ বলে শতরান করেন। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১৮ রান করে আউট হন। উল্টো দিকে থাকা সুলতানা ১৯৫ রানের জুটি গড়েন শোভনার সঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে কোনও উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২২০/৬ তোলে। জবাবে ভলে অপরাজিত ১৩১ এবং ফিবি লিচফিল্ডের ৭০ রানে ভর করে ৯ উইকেটে জেতে অস্ট্রেলিয়া।

Bangladesh Cricket Cricket Australia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy