Advertisement
E-Paper

বাংলাদেশের দাপটে ঘরের মাঠে কোণঠাসা অস্ট্রেলিয়া, তৃতীয় দিনের শেষে ৬৭ রানে পিছিয়ে কামিন্সেরা, হাতে ৬ উইকেট

বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লেখার সম্ভবনা নাজমুল হোসেন শান্তদের। বড় কোনও অঘটন না ঘটলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় নিশ্চিত বাংলাদেশের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ১৬:১১
Picture of Cricket

জয়ের আশায় বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: পিটিআই।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে চাপে অস্ট্রেলিয়া। বলা ভাল হার বাঁচাতে লড়ছেন প্যাট কামিন্সেরা। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলীয়দের অস্বস্তিতে রেখেছেন বাংলাদেশের হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, মেহদি হাসান মিরাজেরা।

৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুক্রবার খেলার শেষে মিরাজ ৩২ রানে এবং মাহমুদ ১৩ রানে অপরাজিত ছিলেন। মাহমুদ (১৪) দিনের শুরুতে আউট হয়ে গেলেও ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন মিরাজ। তিনি শেষ পর্যন্ত করেন ৬৫। তাইজুল (১৭), তাসকিন আহমেদেরাও (অপরাজিত ১৪) সাধ্য মতো সাহায্য করেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪২৬ রান।

কামিন্স আট জন বোলারকে ব্যবহার করেও বাংলাদেশকে বাগে আনতে পারেননি। জশ হেজ়লউড ৮৯ রানে ৬ উইকেট নিয়েছেন। ৭৯ রানে ২ উইকেট মিচেল স্টার্ক। ৭৫ রানে ১ উইকেট। ১০২ রানে ১ উইকেট নাথান লায়নের।

এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে শেষ হওয়ায় ২২৮ রানের ঘাটতি নিয়ে ডারউইনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করেন কামিন্সেরা। দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্রেভিস হেড (১৭) এবং জ্যাক ওয়েদারাল্ড (০) দ্রুত আউট হয়ে যান। দু’জনেই ফেরান প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মাহমুদ। তিন নম্বরে নেমে মার্নাস লাবুশেনও (৩১) ভাল কিছু করতে পারেননি। ৭৩ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন স্টিভ স্মিথ এবং ক্যামেরন গ্রিন। স্মিথ ৪৪ রান করে মিরাজের বলে আউট হলেও শনিবার খেলার শেষ পর্যন্ত অপরাজিত রয়েছেন গ্রিন (৪৩)। কেকেআর অলরাউন্ডারের সঙ্গে ২২ গজে রয়েছেন অ্যালেক্স ক্যারি (অপরাজিত ১৯)। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া পিছিয়ে রয়েছে ৬৭ রানে।

মাহমুদ ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। মিরাজের ২০ রানে ১ উইকেট। ২৮ রানে ১ উইকেট তাইজুল ইসলাম।

test cricket Najmul Hossain Shanto

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy