ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ়ের আগে ধাক্কা পাকিস্তান শিবিরে। প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন অধিনায়ক বাবর আজ়ম। ব্যাট করার সময় তাঁর হাতে বল লাগে। বিশ্রামে রাখা হয়েছে বাবরকে।
ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হবে ১৯ অগস্ট। লিডসে ওই ম্যাচের আগে দলের উদ্বেগ বাড়ালেন বাবর। প্রস্তুতি ম্যাচে ব্যাট করার সময় শুক্রবার আহত হয়েছেন তিনি। ডান হাতে চোট লাগার পর আর ব্যাট করেননি। সাজঘরে ফিরে যান। স্বাভাবিক ভাবেই লিডস টেস্টের আগে পাকিস্তান শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তান শিবিরে।
বাবরের চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। তাঁর দেখভাল করছেন দলের মেডিক্যাল স্টাফেরা। আপাতত বাবরকে বিশ্রামে রাখা হবে। প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তাঁকে আর খেলানো হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘‘দলের চিকিৎসক বাবরের চোট পরীক্ষা করেছেন। চোট গুরুতর নয়। সতর্কতা হিসাবে প্রস্তুতি ম্যাচে আর না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, সোমবার থেকে অনুশীলন করতে পারবে বাবর।’’
আরও পড়ুন:
টেস্ট ক্রিকেটে টানা ব্যর্থতার পর শান মাসুদকে সরিয়ে বাবরকে আবার অধিনায়ক করেছে পাকিস্তান। তাঁকে আবার তিন ধরনের ক্রিকেটেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। দ্বিতীয় বার টেস্ট অধিনায়ক হয়ে ওয়েস্ট ইন্ডিজ় সফরে গিয়েছিল পাকিস্তান। ১-১ ফলে ড্র হয়েছে সিরিজ়। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ় খেলবে পাকিস্তান।