Advertisement
E-Paper

অবনমনের হাত থেকে বাঁচতে মরিয়া ইংল্যান্ডের ক্লাব, শেষে ধর্ষণে অভিযুক্ত বিদেশি ক্রিকেটারকে গোপনে নেওয়া হল দলে

ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ম্যাচে ১৫ জনের দলে নিউ জ়িল্যান্ডের স্কট কুগেলিনকে রেখেছিল হ্যাম্পশায়ার। সদস্য, সমর্থকদের অন্ধকারে রেখে চুক্তিবদ্ধ করা হয়েছিল বিতর্কিত ক্রিকেটারকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৮
Picture of Cricket

— প্রতীকী চিত্র।

বিদেশি ক্রিকেটারকে দলে রাখায় সমর্থকদের রোষের মুখে ইংল্যান্ডের ক্লাব হ্যাম্পশায়ার। বিতর্কিত ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করার খবরও গোপন করেছিলেন হ্যাম্পশায়ার কর্তৃপক্ষ। তাতে সদস্য, সমর্থকদের ক্ষোভ আরও বেড়েছে।

ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ম্যাচে ১৫ জনের দলে নিউ জ়িল্যান্ডের স্কট কুগেলিনকে রেখেছিল হ্যাম্পশায়ার। সদস্য, সমর্থকদের অন্ধকারে রেখে চুক্তিবদ্ধ করা হয়েছিল বিতর্কিত ক্রিকেটারকে। দল দেখে কুগেলিনকে চুক্তিবদ্ধ করার বিষয়টি জানতে পারেন তাঁরা। তার পরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

৩৪ বছরের কুগেলিনের বিরুদ্ধে ২০১৫ সালে একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল। সে বছরই আরও একটি যৌন হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দ্বিতীয় অভিযোগটির ক্ষেত্রে বিচারকদের মধ্যে মতভেদের কারণে ছাড় পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি এখনও বিচারাধীন। সাধারণ ক্রিকেটপ্রেমীদের প্রতিবাদকে সম্মান জানিয়ে ২০১৯ সালের পর অভিযুক্ত ক্রিকেটারকে জাতীয় দলে রাখেনি নিউ জ়িল্যান্ড। তাঁকে বাদ দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের দল থেকেও।

ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত কুগেলিনকে চুক্তিবদ্ধ করায় ক্ষুব্ধ হ্যাম্পশায়ারের সদস্য, সমর্থকেরাও। অবিলম্বে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে ক্লাবের জন্য লজ্জাজনক এবং অসম্মানজনক বলেছেন ক্ষুব্ধ সমর্থকেরা। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ চারটি ম্যাচের জন্য কুগেলিনকে চুক্তিবদ্ধ করেছে হ্যাম্পশায়ার। কাউন্টি ক্রিকেটে অবনমন বাঁচাতে লড়ছে হ্যাম্পশায়ার।

County Cricket Rape case New Zealand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy