Advertisement
E-Paper

কলকাতা লিগের ডার্বি ৭ সেপ্টেম্বর, জানা গেল বারাসতে কখন মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান

কলকাতা লিগে কিছুটা ভাল জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। ১০টি ম্যাচ খেলে লাল-হলুদ শিবিরের পয়েন্ট ২৬। গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ২২।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৭
Picture of Football

— প্রতীকী চিত্র।

কলকাতা প্রিমিয়ার লিগের বড় ম্যাচের সময় জানিয়ে দিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। আগামী ৭ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বড় ম্যাচের দিন আগেই চূড়ান্ত হয়ে গেলেও ম্যাচের সময় এত দিন ঘোষণা করা হয়নি।

৭ সেপ্টেম্বর কলকাতা লিগের ডার্বি শুরু হবে বিকাল ৫টায়। কলকাতা লিগে কিছুটা ভাল জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। ১০টি ম্যাচ খেলে লাল-হলুদ শিবিরের পয়েন্ট ২৬। গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ২২। সবুজ-মেরুন শিবির গ্রুপ ‘এ’-তে তৃতীয় স্থানে রয়েছে। ইস্টবেঙ্গল এখনও অপরাজিত রয়েছে লিগে। মোহনবাগান দু’টি ম্যাচ হেরেছে। দু’দলেরই একটি করে ম্যাচ বাকি এই পর্বের। অর্থাৎ শেষ ম্যাচই ডার্বি। গ্রুপ ‘এ’-র শীর্ষে রয়েছে ভবানিপুর। তাদের পয়েন্ট ২৭। তবে ইস্টবেঙ্গল-মোহনবাগানের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে ভবানিপুর।

অন্য দিকে, গ্রুপ ‘বি’-তে শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং। সাদা-কালো শিবিরের ১০ ম্যাচে ২১ পয়েন্ট। এই গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে কোল ইন্ডিয়া। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১৯। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস।

Kolkata Derby East Bengal FC Mohun Bagan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy